Numbers 21:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ মূসাকে বললেন, তুমি এতে ভয় পেয়ো না, কেননা আমি একে, এর সমস্ত লোক ও এর দেশ তোমার হাতে তুলে দিলাম; তুমি হিষ্বোনবাসী আমোরীয়দের বাদশাহ্ সীহোনের প্রতি যেমন করেছ, এর প্রতি সেরকম করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মোশিকে বললেন, “তাকে ভয় পেয়ো না। আমি তাকে, তার সমস্ত সেনাবাহিনী ও তার দেশ তোমার হাতে সমর্পণ করেছি। তার প্রতি সেরকমই কোরো, যেমন তুমি ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি করেছিলে, যে হিষ্বোনে রাজত্ব করত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইহা হইতে ভীত হইও না, কেননা আমি ইহাকে, ইহার সমস্ত প্রজাকে ও ইহার দেশ তোমার হস্তে সমর্পণ করিলাম; তুমি হিষ্বোনবাসী ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি যেমন করিলে, ইহার প্রতি তদ্রূপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইহা হইতে ভীত হইও না, কেননা আমি ইহাকে, ইহার সমস্ত প্রজাকে ও ইহার দেশ তোমার হস্তে সমর্পণ করিলাম; তুমি হিষ্বোনবাসী ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি যেমন করিলে, ইহার প্রতি তদ্রূপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু মোশিকে বললেন, “রাজা ওগকে ভয় কোরো না, কারণ আমি তার দেশ এবং তাকে ও তার সমস্ত সৈন্য-সামন্তকে তোমার হাতের মুঠোয় দিয়ে দিয়েছি। ইমোরীয়দের রাজা সীহোন, যে হিষ্বোনে রাজত্ব করত, তুমি তার অবস্থা যা করেছ এর অবস্থাও তা-ই করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ মূসাকে বললেন, “বাদশাহ্ উজকে ভয় কোরো না, কারণ আমি তার দেশ এবং তাকে ও তার সমস্ত সৈন্য-সামন্তকে তোমার হাতের মুঠোয় দিয়ে দিয়েছি। আমোরীয়দের বাদশাহ্ সীহোন, যে হিষ্বোনে রাজত্ব করত, তুমি তার অবস্থা যা করেছ এর অবস্থাও তা-ই করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তুমি একে ভয় করো না কারণ আমি একে, এর প্রজাদের এবং এর রাজ্য সবই তোমার হাতে সমর্পণ করলাম। তুমি হিষবোণ নিবাসী ইমোরীদের রাজা সিহোনের যে দশা করেছ এরও তাই করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু মোশিকে বললেন, “ঐ রাজা সম্পর্কে ভীত হয়ো না| আমি তার সমস্ত সৈন্য এবং তার সম্পূর্ণ দেশ তোমার হাতে তুলে দেব| ইমোরীয়দের রাজা সীহোন, যিনি হিষ্বোনে বাস করতেন তার সঙ্গে তুমি যা করেছিলে এই রাজার সঙ্গেও তুমি সেটাই করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এদের থেকে ভয় পেয় না, কারণ আমি এর উপর তোমাকে জয়ী করেছি, এর সমস্ত প্রজা ও এর দেশকে। তুমি হিষ্বোন-বাসী ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি যেমন করলে, এদের প্রতি সেই রকম করবে।”