Numbers 21:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা তাকে, তার পুত্রদের ও তার সমস্ত লোককে আঘাত করলো, আর শেষ পর্যন্ত তাঁর আর কেউ বেঁচে রইল না। তারা তার দেশও অধিকার করে নিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা ওগ ও তার ছেলেদের ও সমস্ত সৈন্যবাহিনীকে আঘাত করল, কাউকে বাঁচিয়ে রাখল না এবং তারা তাঁর দেশ অধিকার করে নিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাবৎ তাহার কেহ অবশিষ্ট না থাকিল, তাবৎ তাহারা তাহাকে, তাহার পুত্রগণকে ও তাহার সমস্ত লোককে আঘাত করিল, আর তাহার দেশ অধিকার করিয়া লইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাবৎ তাহার কেহ অবশিষ্ট না থাকিল, তাবৎ তাহারা তাহাকে, তাহার পুত্রগণকে ও তাহার সমস্ত লোককে আঘাত করিল, আর তাহার দেশ অধিকার করিয়া লইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা ওগকে এবং তাঁর ছেলেদের ও তাঁর সমস্ত সৈন্য-সামন্তদের মেরে ফেলল। শেষ পর্যন্ত তাঁর আর কেউ বেঁচে রইল না। তারা তাঁর দেশটাও অধিকার করে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা উজকে এবং তাঁর ছেলেদের ও তাঁর সমস্ত সৈন্য-সামন্তদের হত্যা করল। শেষ পর্যন্ত তাঁর আর কেউ বেঁচে রইল না। তারা তাঁর দেশটাও অধিকার করে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইস্‌রায়েলীরা তাঁকে এবং তাঁর সন্তানসন্ততি ও প্রজাদের নির্বিশেষে অস্ত্রাঘাতে সংহার করল। তাদের কেউ আর অবশিষ্ট রইল না। তারপর তাঁর দেশ তারা অধিকার করে নিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ইস্রায়েলের লোকরা ওগ এবং তাঁর সৈন্যদের পরাজিত করল| তারা তাঁকে তাঁর পুত্রদের এবং তাঁর সৈন্যদের হত্যা করল| এরপর ইস্রায়েলের লোকরা তাঁর দেশ অধিকার করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং তারা তাকে, তার ছেলেদেরকে, তার সৈন্যদেরকে হত্যা করল, তাদের কেউ জীবিত ছিল না। তখন তার দেশ অধিকার করে নিল।