Numbers 21:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা হোর পর্বত থেকে প্রস্থান করে ইদোম দেশ প্রদক্ষিণের জন্য লোহিত সাগরের দিকে যাত্রা করলো; পথের মধ্যে লোকেরা আবার বিক্ষুব্ধ হয়ে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা হোর পর্বত থেকে যাত্রা শুরু করল, ইদোম প্রদক্ষিণ করার উদ্দেশে লোহিত সাগর অভিমুখে গমন করল। কিন্তু জনতা পথের মধ্যে অসহিষ্ণু হয়ে উঠল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা হোর পর্ব্বত হইতে প্রস্থান করিয়া ইদোম দেশ প্রদক্ষিণ জন্য সূফসাগরের দিকে যাত্রা করিল; আর পথের মধ্যে লোকদের প্রাণ বিরক্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা হোর পর্বত হইতে প্রস্থান করিয়া ইদোম দেশ প্রদক্ষিণের জন্য সূফসাগরের দিকে যাত্রা করিল; আর পথের মধ্যে লোকদের প্রাণ বিরক্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর ইস্রায়েলীয়েরা ইদোম দেশের পাশ দিয়ে ঘুরে যাওয়ার জন্য হোর পাহাড়ের কাছ থেকে আকাবা উপসাগরের পথ ধরে চলল। কিন্তু পথে তারা ধৈর্য হারিয়ে ঈশ্বর ও মোশির বিরুদ্ধে বলতে লাগল, “এই মরু-এলাকাতে মারা পড়বার জন্য কেন তোমরা মিসর দেশ থেকে আমাদের বের করে এনেছ? এখানে রুটিও নেই জলও নেই, আর এই বাজে খাবার আমরা দু’চোখে দেখতে পারি না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বনি-ইসরাইলরা ইদোম দেশের পাশ দিয়ে ঘুরে যাওয়ার জন্য হোর পাহাড়ের কাছ থেকে আকাবা উপসাগরের পথ ধরে চলল। কিন্তু পথে তারা ধৈর্য হারিয়ে আল্লাহ্‌ ও মূসার বিরুদ্ধে বলতে লাগল, “এই মরুভূমিতে মারা পড়বার জন্য কেন তোমরা মিসর দেশ থেকে আমাদের বের করে এনেছ? এখানে রুটিও নেই পানিও নেই, আর এই বাজে খাবার আমরা দু’চোখে দেখতে পারি না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা হোর পর্বথ ছেড়ে ইদোম দেশের পাশ দিয়ে লোহিত সাগরের দিকে যাত্রা করল। কিন্তু পথে যেতে যেতে তাদের মন আবার বিক্ষুব্ধ হয়ে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা হোর পর্বত ত্যাগ করে সূফ সাগরে যাওয়ার পথ ধরে এগোলো| ইদোমের চারদিকে ঘোরার জন্য তারা এটা করল| কিন্তু লোকরা অধৈর্য্য হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা হোর পর্বত থেকে চলে গিয়ে ইদোম দেশ পাশ দিয়ে ঘোরার জন্য লাল সাগরের দিকে যাত্রা করল। পথের মধ্যে লোকেদের প্রাণ বিরক্ত হয়ে গেল।