Numbers 21:5 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকেরা আল্লাহ্ ও মূসার বিরুদ্ধে বলতে লাগল, তোমরা কেন আমাদেরকে মিসর থেকে বের করে আনলে, আমরা যেন মরুভূমিতে মারা যাই এজন্য কি? রুটি নেই, পানিও নেই; আর এই খাদ্যে আমাদের অরুচি ধরে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ঈশ্বরের এবং মোশির বিপক্ষে নিন্দা করে বলল, “আপনারা কেন মিশর থেকে আমাদের বের করে এই প্রান্তরে মেরে ফেলার জন্য নিয়ে এলেন? এখানে কোনো রুটি নেই! জল নেই! এই কষ্টদায়ক আহারে আমাদের অরুচি ধরে গেছে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকেরা ঈশ্বরের প্রতিকূলে ও মোশির প্রতিকূলে কহিতে লাগিল, তোমরা কেন আমাদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? রুটীও নাই, জলও নাই; আর আমাদের প্রাণ এই লঘু ভক্ষ্য ঘৃণা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকেরা ঈশ্বরের প্রতিকূলে ও মোশির প্রতিকূলে কহিতে লাগিল, তোমরা কেন আমাদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? রুটিও নাই, জলও নাই; আর আমাদের প্রাণ এই লঘু ভক্ষ্য ঘৃণা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ঈশ্বর ও মোশির বিরুদ্ধে অভিযোগ করে বলল, এই মরু প্রান্তরে আমাদের মেরে ফেলার জন্যই কি তোমরা মিশর থেকে আমাদের বার করে এনেছ? এখানে খাদ্য কিংবা জল কিছুই নেই। এই একঘেয়ে খাবার খেয়ে আমাদের অরুচি ধরে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা প্রভু এবং মোশির বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করল| লোকরা বলল, “কেন আপনি আমাদের মিশর থেকে বের করে নিয়ে এসেছেন? আমরা এখানে মরুভূমিতে মারা যাবো| এখানে কোনো রুটি নেই! জল নেই! আর আমরা এই সাংঘাতিক খাদ্যকে ঘৃণা করি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা ঈশ্বরের ও মোশির বিরুদ্ধে বলতে লাগল, “তোমরা কি আমাদেরকে মিশর থেকে বের করে আনলে, যেন আমরা মরুপ্রান্তে মারা যাই? রুটিও নেই, জলও নেই এবং আমরা এই হালকা খাবার ঘৃণা করি।”