Numbers 21:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ লোকদের মধ্যে জ্বালাদায়ী সাপ পাঠিয়ে দিলেন; তারা লোকদেরকে কামড় দিলে ইসরাইলের অনেক লোক মারা পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু তাদের মধ্যে বিষধর সাপ পাঠালেন; সেগুলি লোকদের দংশন করল এবং অনেক ইস্রায়েলী মারা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু লোকদের মধ্যে জ্বালাদায়ী সর্প প্রেরণ করিলেন; তাহারা লোকদিগকে দংশন করিলে ইস্রায়েলের অনেক লোক মারা পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু লোকদের মধ্যে জ্বালাদায়ী সর্প প্রেরণ করিলেন; তাহারা লোকদিগকে দংশন করিলে ইস্রায়েলের অনেক লোক মারা পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু তাদের মধ্যে এক রকম বিষাক্ত সাপ পাঠিয়ে দিলেন। সেগুলোর কামড়ে অনেক ইস্রায়েলীয় মারা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ তাদের মধ্যে এক রকম বিষাক্ত সাপ পাঠিয়ে দিলেন। সেগুলোর কামড়ে অনেক ইসরাইলীয় মারা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথা শুনে প্রভু পরমেশ্বর লোকদের মধ্যে তীব্র বিষধর সাপের ঝাঁক পাঠিয়ে দিলেন। সর্পদংশনে ইসরায়েলীদের অনেকে মারা গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণে প্রভু লোকদের মধ্যে বিষাক্ত সাপ পাঠালেন| সাপগুলো লোকদের দংশন করলে ইস্রায়েলের বহু সংখ্যক লোক মারা গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু লোকেদের মধ্যে বিষাক্ত সাপ পাঠালেন। তারা লোকেদেরকে কামড়ালে ইস্রায়েলের অনেক লোক মারা গেল।