Numbers 21:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা মূসার কাছে এসে বললো, মাবুদের ও তোমার বিরুদ্ধে কথা বলে আমরা গুনাহ্‌ করেছি; তুমি মাবুদের কাছে মুনাজাত কর, যেন তিনি আমাদের কাছ থেকে এসব সাপ দূর করেন। তাতে মূসা লোকদের জন্য মুনাজাত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা মোশির কাছে এসে তাঁকে বলল, “আমরা সদাপ্রভু ও আপনার বিপক্ষে কথা বলে পাপ করেছি। প্রার্থনা করুন যেন সদাপ্রভু এই সাপদের আমাদের কাছ থেকে দূর করেন।” তাই মোশি লোকদের জন্য বিনতি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকেরা মোশির নিকটে আসিয়া কহিল, সদাপ্রভুর বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে কথা বলিয়া আমরা পাপ করিয়াছি; তুমি সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, যেন তিনি আমাদের নিকট হইতে এই সকল সর্প দূর করেন। তাহাতে মোশি লোকদের জন্য প্রার্থনা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকেরা মোশির নিকটে আসিয়া কহিল, সদাপ্রভুর বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে কথা বলিয়া আমরা পাপ করিয়াছি; তুমি সদাপ্রভুর নিকটে প্রার্থনা কর, যেন তিনি আমাদের নিকট হইতে এই সকল সর্প দূর করেন। তাহাতে মোশি লোকদের জন্য প্রার্থনা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লোকেরা গিয়ে মোশিকে বলল, “সদাপ্রভু ও আপনার বিরুদ্ধে কথা বলে আমরা পাপ করেছি। আপনি এখন সদাপ্রভুর কাছে অনুরোধ করুন যেন তিনি এই সব সাপ আমাদের কাছ থেকে সরিয়ে নেন।” তখন মোশি লোকদের জন্য অনুরোধ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লোকেরা গিয়ে মূসাকে বলল, “মাবুদ ও আপনার বিরুদ্ধে কথা বলে আমরা গুনাহ্‌ করেছি। আপনি এখন মাবুদের কাছে অনুরোধ করুন যেন তিনি এই সব সাপ আমাদের কাছ থেকে সরিয়ে নেন।” তখন মূসা লোকদের জন্য অনুরোধ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তখন মোশির কাছে গিয়ে বলল, প্রভু পরমেশ্বরের ও তোমার বিরুদ্ধে বচসা করে আমরা সত্যিই পাপ করেছি। তুমি এখন তাঁর কাছে বিনতি কর যেন তিনি আমাদের কাছ থেকে এই সাপের ঝাঁক দূর করে দেন। মোশি জনতার জন্য প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন লোকরা মোশির কাছে এসে বলল, “আমরা জানি যে আমরা প্রভুর বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে কথা বলে পাপ করেছি| প্রভুর কাছে প্রার্থনা করুন যেন তিনি সাপগুলোকে ফিরিয়ে নিয়ে যান|” সুতরাং মোশি লোকদের জন্য প্রার্থনা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা মোশির কাছে এসে বলল, “সদাপ্রভুর ও তোমার বিরুদ্ধে কথা বলে আমরা পাপ করেছি। তুমি সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, যেন তিনি আমাদের কাছ থেকে এইসব সাপ দূর করেন।”