Numbers 21:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ মূসাকে বললেন, তুমি একটি জ্বালাদায়ী সাপের মূর্তি তৈরি করে নিশানের উপরে রাখ; সাপে কামড় দিয়েছে এমন যে কোন ব্যক্তি তার প্রতি দৃষ্টিপাত করলো সে বাঁচবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মোশিকে বললেন, “একটি সাপ নির্মাণ করে তুমি খুঁটির উপরে স্থাপন করো। কাউকে সাপ দংশন করলে সে তার প্রতি দৃষ্টিপাত করে রক্ষা পাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি এক জ্বালাদায়ী সর্প নির্ম্মাণ করিয়া পতাকার ঊর্দ্ধে রাখ; সর্পদষ্ট যে কোন ব্যক্তি তাহার প্রতি দৃষ্টিপাত করিবে, সে বাঁচিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি এক জ্বালাদায়ী সর্প নির্মাণ করিয়া পতাকার ঊর্ধ্বে রাখ; সর্পে দংশন করিয়াছে এমন যে কোন ব্যক্তি তাহার প্রতি দৃষ্টিপাত করিবে, সে বাঁচিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর উত্তরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি একটা সাপ তৈরী করে একটা খুঁটির উপরে রাখ। যাকে সাপে কামড়াবে সে ওটার দিকে তাকালে বেঁচে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর জবাবে মাবুদ মূসাকে বললেন, “তুমি একটা সাপ তৈরী করে একটা খুঁটির উপরে রাখ। যাকে সাপে কামড়াবে সে ওটার দিকে তাকালে বেঁচে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তুমি একটি বিষধর সাপের মূর্তি তৈরী করে সেটিকে দণ্ডের উপরে স্থাপন কর। সর্পদষ্ট কোন লোক তার দিকে তাকালে সে বেঁচে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশিকে বললেন, “একটি পিতলের সাপ তৈরী করো এবং এটিকে একটি খুঁটির ওপরে রাখো| কোনো ব্যক্তিকে সাপে কামড়ালে যদি সেই ব্যক্তি খুঁটির ওপরের পিতলের সাপটির দিকে তাকায় তাহলে সে ব্যক্তি মারা যাবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি একটি বিষাক্ত সাপ তৈরী করে পতাকার উপরে রাখ, সাপে কামড়ানো যে কোন ব্যক্তি তার দিকে দেখবে, সে বাঁচবে।”