Numbers 21:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা ব্রোঞ্জের একটি সাপের মূর্তি তৈরি করে নিশানের উপরে রাখলেন; তাতে এরকম হল, সাপ কোন মানুষকে কামড় দিলে যখন সে ঐ ব্রোঞ্জের সাপের মূর্তির প্রতি দৃষ্টিপাত করতো তখন বাঁচতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি তখন ব্রোঞ্জের একটি সাপ নির্মাণ করে একটি খুঁটির উপরে স্থাপন করলেন। তারপর যখনই কোনো ব্যক্তিকে সাপ দংশন করত এবং সে ওই ব্রোঞ্জ নির্মিত সাপের প্রতি দৃষ্টিপাত করত, সে বেঁচে যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি পিত্তলের এক সর্প নির্ম্মাণ করিয়া পতাকার ঊর্দ্ধে রাখিলেন; তাহাতে এইরূপ হইল, সর্প কোন মনুষ্যকে দংশন করিলে যখন সে ঐ পিত্তলময় সর্পের প্রতি দৃষ্টি করিল, তখন বাঁচিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি পিত্তলের এক সর্প নির্মাণ করিয়া পতাকার ঊর্ধ্বে রাখিলেন; তাহাতে এইরূপ হইল, সর্প কোন মনুষ্যকে দংশন করিলে যখন সে ঐ পিত্তলময় সর্পের প্রতি দৃষ্টিপাত করিল, তখন বাঁচিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি একটা ব্রোঞ্জের সাপ তৈরী করে একটা খুঁটির উপরে লাগিয়ে রাখলেন। কাউকে সাপে কামড়ালে সে ঐ ব্রোঞ্জের সাপের দিকে চেয়ে দেখত আর তাতে সে বেঁচে যেত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা একটা ব্রোঞ্জের সাপ তৈরী করে একটা খুঁটির উপরে লাগিয়ে রাখলেন। কাউকে সাপে কামড়ালে সে ঐ ব্রোঞ্জের সাপের দিকে চেয়ে দেখত আর তাতে সে বেঁচে যেত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন একটি পিতলের সাপ তৈরী করে দণ্ডের উপরে স্থাপন করলেন। তার পর থেকে কাউকে সাপে কামড়ালে সে ঐ পিতলের সাপের দিকে তাকালেই বেঁচে যেত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি প্রভুর আদেশ পালন করলেন| তিনি একটি পিতলের সাপ তৈরী করে সেটিকে খুঁটির ওপরে রাখলেন| এরপর যখনই কোন মানুষকে সাপে দংশন করত, তখনই সে খুঁটির ওপরের পিতলের সাপটির দিকে তাকাতো আর বেঁচে যেতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি পিতলের একটি সাপ তৈরী করে পতাকার উপরে রাখলেন; তাতে এইরকম হল, সাপ কোন মানুষকে কামড়ালে করলে যখন সে ঐ পিতলের সাপের দিকে তাকালো, তখন বাঁচল।