Numbers 22:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইলরা যাত্রা করে জেরিকোর নিকটস্থ জর্ডানের ওপারে মোয়াবের উপত্যকায় শিবির স্থাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর ইস্রায়েলীরা মোয়াব দেশের সমতলে যাত্রা করল এবং যিরীহোর অন্য পাশে, জর্ডন বরাবর ছাউনি স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিয়া যিরীহোর নিকটস্থিত যর্দ্দনের পরপারে মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-সন্তানগণ যাত্রা করিয়া যিরীহোর নিকটস্থ যর্দনের অপর পারে মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর ইস্রায়েলীয়েরা মোয়াবের সমভূমিতে গিয়ে যিরীহো শহরের উল্টা দিকে যর্দন নদীর ওপারে তাদের ছাউনি ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বনি-ইসরাইলরা মোয়াবের সমভূমিতে গিয়ে জেরিকো শহরের উল্টা দিকে জর্ডান নদীর ওপারে তাদের ছাউনি ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা এগিয়ে চলল। যিরিহোর কাছে জর্ডনের ওপারে মোয়াবের উপত্যকা অঞ্চলে গিয়ে শিবির স্থাপন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর ইস্রায়েলের লোকরা মোয়াবের যর্দন উপত্যকার দিকে এগোতে শুরু করল| যিরীহো থেকে অপরপারে যর্দন নদীর কাছে তারা শিবির স্থাপন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল সন্তানরা যাত্রা করে যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পরপারে মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করল।