Numbers 22:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বালাম খুব ভোরে উঠে বালাকের কর্মকর্তাদেরকে বললো, তোমরা স্বদেশে চলে যাও, কেননা তোমাদের সঙ্গে আমার যাত্রায় মাবুদ অসম্মত হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন সকালে, বিলিয়ম উঠে বালাকের কর্মকর্তাদের বলল, “আপনাদের দেশে ফিরে যান, কারণ সদাপ্রভু আমাকে, আপনাদের সঙ্গে যেতে দিতে অস্বীকার করলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বিলিয়ম প্রাতঃকালে উঠিয়া বালাকের অধ্যক্ষগণকে কহিল, তোমরা স্বদেশে চলিয়া যাও, কেননা তোমাদের সহিত আমার যাত্রায় সদাপ্রভু অসম্মত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বিলিয়ম প্রাতঃকালে উঠিয়া বালাকের অধ্যক্ষগণকে কহিল, তোমরা স্বদেশে চলিয়া যাও, কেননা তোমাদের সহিত আমার যাত্রায় সদাপ্রভু অসম্মত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন সকালে বিলিয়ম ঘুম থেকে উঠে বালাকের পাঠানো নেতাদের বললেন, “আপনারা নিজেদের দেশে ফিরে যান। সদাপ্রভু আমাকে আপনাদের সংগে যেতে দিতে রাজী নন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন সকালে বালাম ঘুম থেকে উঠে বালাকের পাঠানো নেতাদের বললেন, “আপনারা নিজেদের দেশে ফিরে যান। মাবুদ আমাকে আপনাদের সংগে যেতে দিতে রাজী নন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিলিয়ম সকালে উঠে বালাকের অমাত্যবর্গকে বললেন, তোমরা দেশে ফিরে যও। প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে আমাকে যেতে নিষেধ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন সকালে উঠে বিলিয়ম বালাকের প্রেরিত নেতাদের বললেন, “তোমরা তোমাদের নিজেদের দেশে ফিরে যাও| প্রভু আমাকে তোমাদের সঙ্গে যেতে দেবেন না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিলিয়ম সকালে উঠে বালাকের শাসনকর্তাদেরকে বলল, “তোমরা নিজেদের দেশে চলে যাও, কারণ তোমাদের সঙ্গে আমার যাওয়ায় অনুমতি দিতে সদাপ্রভু অস্বীকার করলেন।”