Numbers 22:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদের ফেরেশতা দু’টি আঙ্গুর-ক্ষেতের গলিপথে দাঁড়ালেন, এই পাশে প্রাচীর এবং অন্য পাশে প্রাচীর ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সদাপ্রভুর দূত, সেই দ্রাক্ষাকুঞ্জের মধ্যবর্তী এক সংকীর্ণ স্থানে দাঁড়ালেন, যার দুই ধারে দেওয়াল ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভুর দূত দুই দ্রাক্ষাক্ষেত্রের গলি পথে দাঁড়াইলেন, এ পার্শ্বে প্রাচীর, ও পার্শ্বে প্রাচীর ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভুর দূত দুই দ্রাক্ষাক্ষেত্রের গলিপথে দাঁড়াইলেন, এ পার্শ্বে প্রাচীর এবং অন্য পার্শ্বে প্রাচীর ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর দূত তারপর দু’টা আংগুর ক্ষেতের মাঝখানের একটা সরু পথের উপর গিয়ে দাঁড়ালেন। পথটার দু’দিকেই দেয়াল ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ফেরেশতা তারপর দু’টা আংগুর ক্ষেতের মাঝখানের একটা সরু পথের উপর গিয়ে দাঁড়ালেন। পথটার দু’দিকেই দেয়াল ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের দূত তখন দ্রাক্ষাকুঞ্জের মাঝখানে সরু গলিপথে দাঁড়ালেন। গলির দুধারেই ছিল দেয়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে প্রভুর দূত এমন এক জায়গায় গিয়ে দাঁড়ালেন যেখানে রাস্তাটি আরও সরু হয়ে এসেছে| জায়গাটি ছিল দুটি দ্রাক্ষা ক্ষেতের মাঝখানে| সেখানে রাস্তার দুই ধারেই দেওয়াল ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভুর দূত দুই আঙ্গুর ক্ষেতের গলির পথে দাঁড়ালেন, এ পাশে দেয়াল ওপাশে দেয়াল ছিল।