Numbers 22:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন গাধীটি মাবুদের ফেরেশতাকে দেখে প্রাচীরে গা ঘেঁষে গেল, আর প্রাচীরে বালামের পায়ে ঘর্ষণ লাগল; তাতে সে আবার তাকে প্রহার করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সেই গর্দভী সদাপ্রভুর দূতকে দেখল, সে দেওয়ালের নিকট ঘেসে গেল এতে বিলিয়মের পা ঘষে গেল। সেইজন্য সে তাকে পুনরায় প্রহার করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন গর্দ্দভী সদাপ্রভুর দূতকে দেখিয়া প্রাচীরে গাত্র ঘেঁষিয়া গেল, আর প্রাচীরে বিলিয়মের পদঘর্ষণ হইল; তাহাতে সে আবার তাহাকে প্রহার করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন গর্দভী সদাপ্রভুর দূতকে দেখিয়া প্রাচীরে গাত্র ঘেঁষিয়া গেল, আর প্রাচীরে বিলিয়মের পদঘর্ষণ হইল; তাহাতে সে আবার তাহাকে প্রহার করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর দূতকে দেখে গাধীটা দেয়ালের গা ঘেঁষে চলল। তাতে বিলিয়মের একটা পায়ে ভীষণ ঘষা লাগল। তখন বিলিয়ম আবার গাধীটাকে মারতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ফেরেশতাকে দেখে গাধীটা দেয়ালের গা ঘেঁষে চলল। তাতে বালামের একটা পায়ে ভীষণ ঘষা লাগল। তখন বালাম আবার গাধীটাকে মারতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাধাটি প্রভু পরমেশ্বরের দূতকে দেখে দেওয়ালের গা ঘেঁষে দাঁড়াল, তার ফলে বিলিয়মের পায়ে দেওয়ালের ঘসা লাগল। তিনি তাকে আবার প্রহার করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাধাটি আবার প্রভুর দূতকে দেখতে পেয়ে দেওয়ালের গা ঘেঁষে হাঁটল| তাতে বিলিয়মের পা দেওয়ালে আঘাত লেগে ছড়ে গেল| সেই জন্যে বিলিয়ম আবার তাঁর গাধাটিকে আঘাত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন গাধী সদাপ্রভুর দূতকে দেখে দেয়ালের গা ঘেঁষে গেল, আর দেয়ালে বিলিয়মের পায়ে ঘষে গেল; তাতে সে আবার তাকে আঘাত করল।