Numbers 22:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন গাধীটি মাবুদের ফেরেশতাকে দেখে নিচে ভূমিতে বসে পড়লো; তাতে বালামের ক্রোধ প্রজ্বলিত হলে সে গাধীটিকে লাঠি দিয়ে প্রহার করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন গর্দভী সদাপ্রভুর দূতকে দেখল, সে বিলিয়মের নিচে বসে পড়ল। এতে সে ক্রুদ্ধ হল ও লাঠি দিয়ে সেই গর্দভীকে মারল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন গর্দ্দভী সদাপ্রভুর দূতকে দেখিয়া বিলিয়মের নীচে ভূমিতে বসিয়া পড়িল; তাহাতে বিলিয়মের ক্রোধ প্রজ্বলিত হইলে সে গর্দ্দভীকে যষ্টি দ্বারা প্রহার করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন গর্দভী সদাপ্রভুর দূতকে দেখিয়া বিলিয়মের নিচে ভূমিতে বসিয়া পড়িল; তাহাতে বিলিয়মের ক্রোধ প্রজ্বলিত হইলে সে গর্দভীকে যষ্টি দ্বারা প্রহার করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর দূতকে দেখে গাধীটা বিলিয়মকে নিয়ে শুয়ে পড়ল। এতে বিলিয়ম রেগে গিয়ে লাঠি দিয়ে গাধীটাকে মারলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ফেরেশতাকে দেখে গাধীটা বালামকে নিয়ে শুয়ে পড়ল। এতে বালাম রেগে গিয়ে লাঠি দিয়ে গাধীটাকে মারলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাধাটি প্রভু পরমেশ্বরের দূতকে দেখে বিলিয়মকে পিঠে নিয়ে মাটিতে বসে পড়ল। বিলিয়ম তখন খুব রেগে গিয়ে হাতের লাঠি দিয়ে তাকে বেদম প্রহার করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাধাটি প্রভুর দূতকে দেখে বিলিয়মকে তার পিঠের ওপরে নিয়েই শুয়ে পড়ল| তাতে বিলিয়ম গাধাটির ওপরে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে তার হাঁটার লাঠিটি দিয়ে গাধাটিকে আঘাত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন গাধী সদাপ্রভুর দূতকে দেখে বিলিয়মের নীচে ভূমিতে বসে পড়ল; তাতে বিলিয়ম রাগে জ্বলে উঠলো, সে গাধীকে লাঠি দিয়ে আঘাত করল।