Numbers 22:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বালাম গাধীটিকে বললো, তুমি আমাকে বিদ্রূপ করেছ; আমার হাতে যদি তলোয়ার থাকতো, তবে আমি এখনই তোমাকে হত্যা করতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিলিয়ম গর্দভীকে উত্তর দিল, “তুমি আমাকে কি নির্বোধ পেয়েছ! যদি আমার হাতে তরোয়াল থাকত, তাহলে আমি এখনই তোমাকে বধ করতাম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিলিয়ম গর্দ্দভীকে কহিল, তুমি আমাকে বিদ্রূপ করিয়াছ; আমার হস্তে যদি খড়গ থাকিত, তবে আমি এখনই তোমাকে বধ করিতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিলিয়ম গর্দভীকে কহিল, তুমি আমাকে বিদ্রূপ করিয়াছ; আমার হস্তে যদি খড়্গ থাকিত, তবে আমি এখনই তোমাকে বধ করিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে বিলিয়ম সেই গাধীকে বললেন, “তুমি আমাকে বোকা বানিয়েছ। আমার হাতে যদি একটা তলোয়ার থাকত তাহলে এখনই আমি তোমাকে মেরে ফেলতাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে বালাম সেই গাধীকে বললেন, “তুমি আমাকে বোকা বানিয়েছ। আমার হাতে যদি একটা তলোয়ার থাকত তাহলে এখনই আমি তোমাকে মেরে ফেলতাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিলিয়ম বললেন, তুমি আমাকে নিয়ে মজা করছ, আমার হাতে তরবারি থাকলে এখনই তোমাকে কেটে ফেলতাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিলিয়ম গাধাটিকে বলল, “তুমি আমাকে হাস্যস্পদ করে তুলেছ| যদি আমার হাতে একটি তরবারি থাকতো, তাহলে আমি এখনই তোমাকে হত্যা করতাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিলিয়ম গাধীকে বলল, “তুমি আমাকে বিদ্রূপ করেছ; আমার হাতে যদি তরোয়াল থাকত, তবে আমি এখনই তোমাকে হত্যা করতাম।”