Numbers 22:3 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইলরা সংখ্যায় অনেক ছিল বলে মোয়াব ভীষণ ভয় পেল; তাদের দেখে মোয়াবীয়দের হৃদয় ভয়ে গলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং বিশাল জনতা দেখে মোয়াব অত্যন্ত শঙ্কিত হল। প্রকৃতপক্ষে, মোয়াব ইস্রায়েলীদের জন্য ত্রাসে পূর্ণ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকদের বহুত্ব প্রযুক্ত মোয়াব তাহাদের হইতে অতিশয় ভীত হইল; ইস্রায়েল-সন্তানগণ হইতে মোয়াব উদ্বিগ্ন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকদের বহুত্ব প্রযুক্ত মোয়াব তাহাদের হইতে অতিশয় ভীত হইল; ইস্রায়েল-সন্তানগণ হইতে মোয়াব উদ্বিগ্ন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এত লোক দেখে মোয়াবীয়েরা ভয় পেয়ে গিয়েছিল। ইস্রায়েলীয়দের দেখে সত্যিই মোয়াবীয়েরা ভীষণ ভয় পেয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এত লোক দেখে মোয়াবীয়রা ভয় পেয়ে গিয়েছিল। বনি-ইসরাইলদের দেখে সত্যিই মোয়াবীয়রা ভীষণ ভয় পেয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াবের অধিবাসীরা ইসরায়েলীদের ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠল। কারণ ইসরায়েলীরা সংখ্যায় অনেক বেশি ছিল। তাদের দেখে মোয়াবীরা খুবই উদ্বিগ্ন হয়ে উঠল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোয়াব তাদেরকে খুব ভয় পেল কারণ ইস্রায়েল সন্তানদের জন্য মোয়াব আতঙ্কিত ছিল।