Numbers 22:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গাধী বালামকে বললো, তুমি জন্ম থেকে আজ পর্যন্ত যার উপরে চড়ে থাক, আমি কি তোমার সেই গাধী নই? আমি কি তোমার প্রতি এমন ব্যবহার করে থাকি? সে বললো, না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গর্দভী বিলিয়মকে বলল, “আমি কি আপনার ব্যক্তিগত গর্দভী নই, যার উপরে আজ পর্যন্ত আপনি আরোহণ করে এসেছেন? আমি কি অনুরূপ আচরণ কখনও আপনার প্রতি করেছি?” সে বলল, “না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গর্দ্দভী বিলিয়মকে কহিল, তুমি জন্মাবধি অদ্য পর্য্যন্ত যাহার উপরে চড়িয়া থাক, আমি কি তোমার সেই গর্দ্দভী নহি? আমি কি তোমার প্রতি এমন ব্যবহার করিয়া থাকি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গর্দভী বিলিয়মকে কহিল, তুমি জন্মাবধি অদ্য পর্যন্ত যাহার উপরে চড়িয়া থাক, আমি কি তোমার সেই গর্দভী নহি? আমি কি তোমার প্রতি এমন ব্যবহার করিয়া থাকি? সে কহিল, না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাধীটা বিলিয়মকে বলল, “আমি কি আপনার সেই গাধী নই যার উপর আপনি সারা জীবন চড়ে আসছেন? আপনার সংগে কি এই রকম ব্যবহার করা আমার অভ্যাস?” বিলিয়ম বললেন, “না, তা কর নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাধীটা বালামকে বলল, “আমি কি আপনার সেই গাধী নই যার উপর আপনি সারা জীবন চড়ে আসছেন? আপনার সংগে কি এই রকম ব্যবহার করা আমার অভ্যাস?” বালাম বললেন, “না, তা কর নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাধাটি তাঁকে বলল, আপনি জন্ম থেকে আজ পর্যন্ত যার পিঠে চড়ে আসছেন, আমি কি সেই গাধা-ই নই? আমি কি কখনও আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছি? বিলিয়ম বললেন, না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু গাধাটি বিলিয়মকে বলল, “আপনি সারা জীবন ধরে যার উপরে চড়ে ভ্রমণ করেছেন আমি কি আপনার সেই গাধা নই? আমি কি আপনার প্রতি এমন ব্যবহার করে থাকি?” বিলিয়ম বলল, “সেটা সত্য|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে গাধী বিলিয়মকে বলল, “তুমি জন্ম থেকে আজ পর্যন্ত যার উপরে চড়ে থাক, আমি কি তোমার সেই গাধী নই? আমি কি তোমার প্রতি এমন ব্যবহার করে থাকি?” সে বলল, “না।”