Numbers 22:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ বালামের চোখ খুলে দিলেন, তাতে সে দেখলো, মাবুদের ফেরেশতা উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে পথের মধ্যে দাঁড়িয়ে আছেন; তখন সে মাথা নত করে উবুড় হয়ে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু বিলিয়মের চোখ খুলে দিলেন, আর সে দেখল সদাপ্রভুর দূত, পথের মধ্যে তাঁর তরোয়াল উন্মুক্ত করে দাঁড়িয়ে আছেন। তাই তিনি মাথা নত করে উপুড় হয়ে পড়লেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে কহিল, না। তখন সদাপ্রভু বিলিয়মের চক্ষু খুলিয়া দিলেন, তাহাতে সে দেখিল, সদাপ্রভুর দূত নিষ্কোষ খড়গহস্তে পথের মধ্যে দাঁড়াইয়া আছেন; তখন সে মস্তক নমনপূর্ব্বক উবুড় হইয়া পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু বিলিয়মের চক্ষু খুলিয়া দিলেন, তাহাতে সে দেখিল, সদাপ্রভুর দূত নিষ্কোষ খড়্গহস্তে পথের মধ্যে দাঁড়াইয়া আছেন; তখন সে মস্তক নমনপূর্বক উবুড় হইয়া পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর সদাপ্রভু বিলিয়মের চোখ খুলে দিলেন আর তিনি সদাপ্রভুর দূতকে তলোয়ার হাতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তাতে তিনি মাথা নীচু করে মাটিতে উবুড় হয়ে পড়লেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মাবুদ বালামের চোখ খুলে দিলেন আর তিনি মাবুদের ফেরেশতাকে তলোয়ার হাতে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তাতে তিনি মাথা নীচু করে মাটিতে উবুড় হয়ে পড়লেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তখন বিলিয়মের চোখ খুলে দিলেন। তিনি দেখলেন, প্রভু পরমেশ্বরের দূত উন্মুক্ত তরবারি হাতে পথের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। তিনি তাঁর সম্মুখে মাথা নত করে প্রণিপাত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু বিলিয়মকে তার দূতকে দেখতে দিলেন| প্রভুর দূত হাতে একটি তরবারি নিয়ে রাস্তার ওপরে দাঁড়িয়েছিলেন| বিলিয়ম মাটিতে নতজানু হয়ে অভিবাদন জানালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু বিলিয়মের চোখ খুলে দিলেন, তাতে সে দেখল, সদাপ্রভুর দূত খোলা তরোয়াল হাতে পথের মধ্যে দাঁড়িয়ে আছেন; তখন সে মাথা নিচু করে উপুড় হয়ে পড়ল।