Numbers 22:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বালাম এসেছে শুনে বালাক তার সঙ্গে সাক্ষাৎ করতে মোয়াবের নগরে গমন করলেন। সেই নগরটি দেশের সীমার প্রান্তস্থিত অর্ণোনের সীমায় অবস্থিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বালাক যখন বিলিয়মের আগমনের সংবাদ পেলেন, তিনি তার সঙ্গে মিলিত হতে তাঁর অঞ্চলের প্রান্তস্থিত অর্ণোনের সীমায় অবস্থিত মোয়াবীয় এক নগরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিলিয়ম আসিয়াছে শুনিয়া বালাক তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে মোয়াবের নগরে গমন করিলেন। তাহা দেশসীমার প্রান্তস্থিত অর্ণোনের সীমায় অবস্থিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিলিয়ম আসিয়াছে শুনিয়া বালাক তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে মোয়াবের নগরে গমন করিলেন। তাহা দেশের সীমার প্রান্তস্থিত অর্ণোনের সীমায় অবস্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিলিয়মের আসবার কথা শুনে বালাক তাঁকে এগিয়ে নেবার জন্য অর্ণোন নদীর তীরে মোয়াবীয়দের শহরে গেলেন। এই শহরটা ছিল তাঁর রাজ্যের শেষ সীমানায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বালামের আসবার কথা শুনে বালাক তাঁকে এগিয়ে নেবার জন্য অর্ণোন নদীর তীরে মোয়াবীয়দের শহরে গেলেন। এই শহরটা ছিল তাঁর রাজ্যের শেষ সীমানায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিলিয়ম আসছেন শুনে বালাক তাঁর রাজ্যের সীমান্তে অর্ণোনের প্রান্তে অবস্থিত মোয়াবের এক জনপদে তাঁকে অর্ভ্যথনা করতে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বালাক শুনেছিলেন যে বিলিয়ম আসছেন| তাই অর্ণোন নদীর কাছে মোয়াবের শহরে তাঁর সঙ্গে দেখা করার জন্য বালাক চলে গেলেন| জায়গাটি ছিল তাঁর দেশের উত্তর সীমানায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিলিয়ম এসেছে শুনে বালাক তার সঙ্গে দেখা করতে মোয়াবের শহরে গেলেন। সেটা দেশের সীমানার শেষে অবস্থিত অর্ণোনের সীমানায় অবস্থিত।