Numbers 22:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে বালাম বালাককে বললো, দেখুন, আমি আপনার কাছে আসলাম, কিন্তু এখনও কোন কথা বলার কি আমার ক্ষমতা আছে? আল্লাহ্‌ আমার মুখে যে কালাম দেবেন, শুধু তা-ই বলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিলিয়ম উত্তর দিলেন, “বেশ, এখন আমি তো আপনার কাছে উপস্থিত হয়েছি। কিন্তু আমি আমার ইচ্ছা মতন কথা বলতে পারি না। সদাপ্রভু আমার মুখে যে ভাষ্য দেবেন, আমি শুধু সেকথাই বলতে পারব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে বিলিয়ম বালাককে কহিল, দেখুন, আমি আপনার নিকটে আসিলাম, কিন্তু এখনও কোন কথা কহিতে কি আমার ক্ষমতা আছে? ঈশ্বর আমার মুখে যে বাক্য দেন, তাহাই বলিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে বিলিয়ম বালাককে কহিল, দেখুন, আমি আপনার নিকটে আসিলাম, কিন্তু এখনও কোন কথা কহিতে কি আমার ক্ষমতা আছে? ঈশ্বর আমার মুখে যে বাক্য দেন, তাহাই বলিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে বিলিয়ম বললেন, “আমি এখন আপনার কাছে এসেছি। কিন্তু আমার নিজের কোন কথা বলবার ক্ষমতা নেই। ঈশ্বর যে কথা আমার মুখে যুগিয়ে দেবেন আমাকে কেবল তা-ই বলতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে বালাম বললেন, “আমি এখন আপনার কাছে এসেছি। কিন্তু আমার নিজের কোন কথা বলবার ক্ষমতা নেই। আল্লাহ্‌ যে কথা আমার মুখে যুগিয়ে দেবেন আমাকে কেবল তা-ই বলতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিলিয়ম বালাককে বললেন, দেখুন, আমি আপনার কাছে এসেছি, কিন্তু আমার নিজের কোন কথা বলার ক্ষমতা নেই, ঈশ্বর আমার মুখে যে কথা জুগিয়ে দেবেন, তা-ই আমাকে বলতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিলিয়ম উত্তর দিলেন, “দেখুন আমি এখন এখানে| আমি এসেছি কিন্তু আপনি যা বলেছেন সেটা করতে আমি সক্ষম নাও হতে পারি| প্রভু ঈশ্বর আমাকে যা বলতে বলবেন, আমি কেবলমাত্র সে কথাই বলতে পারবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বিলিয়ম বালাককে বলল, “দেখুন, আমি আপনার কাছে এলাম, কিন্তু এখনও কোন কথা বলতে কি আমার ক্ষমতা আছে? ঈশ্বর আমার মুখে যে কথা দেন, আমি সেটাই বলতে পারি।”