Numbers 22:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মোয়াব মাদিয়ানের প্রাচীন লোকদের বললো, গরু যেমন মাঠের ঘাস খেয়ে শেষ করে দেয়, তেমনি এই জন-সমাজ আমাদের চারদিকের সমস্ত কিছুই খেয়ে শেষ করে দেবে। সেই সময় সিপ্পোরের পুত্র বালাক মোয়াবের বাদশাহ্ ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোয়াবীয়েরা, মিদিয়নের প্রবীণদের বলল, “যেমন ষাঁড় ক্ষেতের ঘাস চেটে খায়, তেমনি এই যাযাবর সম্প্রদায় আমাদের চতুর্দিকের সবকিছুই চেটে খাবে।” তাই সিপ্পোরের ছেলে বালাক, যিনি সেই সময় মোয়াবের রাজা ছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোয়াব মিদিয়নের প্রাচীনগণকে কহিল, গোরু যেমন মাঠের নবীন তৃণ চাটিয়া খায়, তেমনি এই জনসমাজ আমাদের চারিদিকের সকলই চাটিয়া খাইবে। তৎকালে সিপ্পোরের পুত্র বালাক মোয়াবের রাজা ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোয়াব মিদিয়নের প্রাচীনগণকে কহিল, গরু যেমন মাঠের নবীন তৃণ চাটিয়া খায়, তেমনি এই জনসমাজ আমাদের চারিদিকের সকলই চাটিয়া খাইবে। তৎকালে সিপ্পোরের পুত্র বালাক মোয়াবের রাজা ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা মিদিয়নীয় বৃদ্ধ নেতাদের বলল, “গরু যেমন করে মাঠের ঘাস চেঁছেপুঁছে খেয়ে নেয় এই দলটা তেমনি করে আমাদের চারপাশের সমস্ত কিছু চেঁছেপুঁছে খেয়ে নেবে।” কাজেই মোয়াবের তখনকার রাজা সিপ্পোরের ছেলে বালাক বিয়োরের ছেলে বিলিয়মকে ডেকে আনবার জন্য লোক পাঠিয়ে দিলেন। বিলিয়ম তখন ইউফ্রেটিস নদীর ধারে তাঁর নিজের লোকদের দেশে পথোর শহরে ছিলেন। বালাক বলে পাঠালেন, “মিসর দেশ থেকে একদল লোক বের হয়ে এসেছে। তারা সারা দেশটা ছেয়ে ফেলেছে এবং আমার সামনেই বাস করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মাদিয়ানীয় বৃদ্ধ নেতাদের বলল, “গরু যেমন করে মাঠের ঘাস চেঁছেপুঁছে খেয়ে নেয় এই দলটা তেমনি করে আমাদের চারপাশের সমস্ত কিছু চেঁছেপুঁছে খেয়ে নেবে।” কাজেই মোয়াবের তখনকার বাদশাহ্ সিপ্পোরের ছেলে বালাক বাউরের ছেলে বালামকে ডেকে আনবার জন্য লোক পাঠিয়ে দিলেন। বালাম তখন ফোরাত নদীর ধারে তাঁর নিজের লোকদের দেশে পথোর শহরে ছিলেন। বালাক বলে পাঠালেন, “মিসর দেশ থেকে একদল লোক বের হয়ে এসেছে। তারা সারা দেশটা ছেয়ে ফেলেছে এবং আমার সামনেই বাস করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াবের অধিবাসীর মিদিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিদের বলল, গরু যেমন মাঠের কচি ঘাস খেয়ে শেষ করে, এরাও তেমনি আমাদের আশেপাশের সব কিছু চেটেপুটে শেষ করে দেবে। সিপ্পোরের পুত্র বালাক ছিলেন তখন মোয়াবের রাজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের রাজা মিদিয়নের নেতাদের বললেন, “গরু যেভাবে মাঠের সমস্ত ঘাস খেয়ে ফেলে, ঠিক সেভাবেই এই বিশাল জনগোষ্ঠী আমাদের চারপাশের সমস্ত কিছুই ধ্বংস করে দেবে|” এই সময় সিপ্পোরের পুত্র বালাক মোয়াবের রাজা ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোয়াবের রাজা মিদিয়নের প্রাচীনদেরকে বলল, “গরু যেমন মাঠের কচি ঘাস চেঁটে খায়, তেমনি এই লোকজন আমাদের চারদিকের সব কিছুই চেঁটে খাবে।” সেই দিন সিপ্পোরের ছেলে বালাক মোয়াবের রাজা ছিলেন।