Numbers 22:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বালাক কতকগুলো গরু ও ভেড়া জবেহ্ করে বালাম ও তার সঙ্গী কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বালাক গবাদি পশু ও মেষ বলিদান করলেন এবং তাদের কয়েকটি নিয়ে বিলিয়ম ও তার সঙ্গী সেই কর্মকর্তাদের দান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বালাক কতকগুলি গোরু ও মেষ বলিদান করিয়া বিলিয়মের ও তাহার সঙ্গী অধ্যক্ষদের নিকটে পাঠাইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বালাক কতকগুলি গরু ও মেষ বলিদান করিয়া বিলিয়মের ও তাহার সঙ্গী অধ্যক্ষদের নিকটে পাঠাইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বালাক গরু ও ভেড়া উৎসর্গ করে কিছু মাংস বিলিয়ম ও তাঁর সংগে যে নেতারা ছিলেন তাঁদের দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বালাক গরু ও ভেড়া কোরবানী করে কিছু গোশ্ত বালাম ও তাঁর সংগে যে নেতারা ছিলেন তাঁদের দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বালাক সেখানে কতকগুলি গরু ভেড়া বলি দিয়ে বিলিয়ম ও তাঁর সঙ্গের অমাত্যদের কাছে পাঠিয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বালাক কিছু গবাদি পশু এবং মেষ বলিদান করে সেই মাংসের কিছুটা বিলিয়মকে এবং তার সঙ্গী নেতাদের দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বালাক কতকগুলি গরু ও ভেড়া বলিদান করে বিলিয়মের ও তার সঙ্গী শাসনকর্ত্তাদের কাছে পাঠিয়ে দিলেন।