Numbers 23:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে খুব ভোরে বালাক বালামকে নিয়ে গিয়ে বালের উচ্চস্থলীতে উঠলেন। সেই স্থান থেকে সে (ইসরাইল) জাতির অংশ বিশেষ দেখতে পেল। আর বালাম বালাককে বললো, আপনি এই স্থানে আমার জন্য সাতটি কোরবানগাহ্ তৈরি করুন এবং এই স্থানে আমার জন্য সাতটি ষাঁড় ও সাতটি ভেড়ার আয়োজন করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিলিয়ম বলল, “আমার জন্য আপনি এখানে সাতটি বেদি নির্মাণ করুন এবং সাতটি ষাঁড় ও সাতটি মেষের আয়োজন করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রত্যূষে বালাক বিলিয়মকে লইয়া গিয়া বালের উচ্চস্থলীতে উঠাইলেন; তথা হইতে সে [ইস্রায়েল] জাতির প্রান্তভাগ দেখিতে পাইল। আর বিলিয়ম বালাককে কহিল, আপনি এই স্থানে আমার জন্য সাতটী বেদি নির্ম্মাণ করুন, এবং এই স্থানে আমার নিমিত্তে সাতটী গোবৎসের ও সাতটী মেষের আয়োজন করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রত্যুষে বালাক বিলিয়মকে লইয়া গিয়া বালের উচ্চস্থলীতে উঠাইলেন। তথা হইতে সে [ইস্রায়েল] জাতির অংশ বিশেষ দেখিতে পাইল। আর বিলিয়ম বালাককে কহিল, আপনি এই স্থানে আমার জন্য সাতটি বেদি নির্মাণ করুন, এবং এই স্থানে আমার নিমিত্তে সাতটি গোবৎসের ও সাতটি মেষের আয়োজন করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর বিলিয়ম বালাককে বললেন, “আপনি আমার জন্য এখানে সাতটা বেদী তৈরী করে সাতটা ষাঁড় ও সাতটা ভেড়া উৎসর্গের জন্য প্রস্তুত করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বালাম বালাককে বললেন, “আপনি আমার জন্য এখানে সাতটা কোরবানগাহ্ তৈরী করে সাতটা ষাঁড় ও সাতটা ভেড়া কোরবানীর জন্য প্রস্তুত করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন বিলিয়ম বালাককে বললেন, আপনি এখানে সাতটি বেদী তৈরী করান এবং সাতটি বৃষ ও সাতটি মেষ আমাকে এনে দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিলিয়ম বালাককে বলল, “এখানে সাতটি বেদী তৈরী করো এবং আমার জন্য সাতটি ষাঁড় এবং সাতটি মেষ তৈরী রাখো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিলিয়ম বালাককে বলল, “আপনি এখানে আমার জন্য সাতটি বেদি তৈরী করুন এবং এখানে আমার জন্য সাতটি ষাঁড় ও সাতটি ভেড়ার আয়োজন করুন।”