Numbers 23:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াকুবের ধূলি কে গণনা করতে পারে? ইসরাইলের চতুর্থাংশের সংখ্যা কে নির্ণয় করতে পারে? ধার্মিকের মৃত্যুর মত আমার মৃত্যু হোক, তার শেষ গতির মত আমার শেষ গতি হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোবের ধুলো, কে করতে গণনা পারে অথবা, ইস্রায়েলের এক-চতুর্থাংশের সংখ্যা নির্ণয় করতে পারে? ধার্মিকের মৃত্যুর মতো আমার মৃত্যু হোক, যেন তাদেরই অনুরূপ আমরাও পরিণতি হয়!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাকোবের ধূলি কে গণনা করিতে পারে? ইস্রায়েলের চতুর্থাংশের সংখ্যা কে করিতে পারে? ধার্ম্মিকের মৃত্যুর ন্যায় আমার মৃত্যু হউক, তাহার শেষ গতির তুল্য আমার শেষ গতি হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাকোবের ধূলি কে গণনা করিতে পারে? ইস্রায়েলের চতুর্থাংশের সংখ্যা কে করিতে পারে? ধার্মিকের মৃত্যুর ন্যায় আমার মৃত্যু হউক, তাহার শেষ গতির তুল্য আমার শেষ গতি হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোবের বংশধরেরা ধূলিকণার মত অসংখ্য, কে তাদের গুণে দেখতে পারে? ইস্রায়েলের চার ভাগের একভাগও কি কারও পক্ষে গোণা সম্ভব? ঐ সৎ লোকদের মতই যেন আমার মৃত্যু হয়; আমার শেষ যেন হয় তাদেরই মত।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুবের বংশধরেরা ধূলিকণার মত অসংখ্য, কে তাদের গুণে দেখতে পারে? বনি-ইসরাইলদের চার ভাগের একভাগও কি কারও পক্ষে গোণা সম্ভব? ঐ সৎ লোকদের মতই যেন আমার মৃত্যু হয়; আমার শেষ যেন হয় তাদেরই মত।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোবের বংশ ধূলিকণার মত অগণ্য, কার সাধ্য ইসরায়েলের সিকিভাগও গণনা করে? ধার্মিকের প্রয়াণের মতই হোক আমার মরণ, তার মতই হোক আমার পরিণতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোবের লোকদের কে গণনা করতে পারবে? তারা ধূলোর কণার মতোই সংখ্যায় প্রচুর| ইস্রায়েলের এক চতুর্থাংশ লোককেও কেউ গণনা করতে পারবে না| একজন ভালো লোকর মতো আমাকে মরতে দাও| তাদের মতো সুখে আমার জীবন শেষ হতে দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোবের ধূলো কে গণনা করতে পারে? ইস্রায়েলের চার ভাগের এক ভাগ সংখ্যা কে করতে পারে? ধার্ম্মিকের মৃত্যের মত আমার মৃত্যু হোক, তার শেষ গতির মত আমার শেষ গতি হোক।”