Numbers 23:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বালাক বালামকে বললেন, আপনি আমার প্রতি এ কি করলেন? আমার দুশমনদেরকে বদদোয়া দিতে আপনাকে আনালাম; কিন্তু দেখুন, আপনি তাদেরকে সর্বতোভাবে দোয়া করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বালাক, বিলিয়মকে বললেন, “আপনি আমার প্রতি এ কী করলেন? আমি, আমার শত্রুদের অভিশাপ দিতে আপনাকে ডেকেছিলাম, কিন্তু আপনি কিছুই না করে, তাদের আশীর্বাদ করলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বালাক বিলিয়মকে কহিলেন, আপনি আমার প্রতি এ কি করিলেন? আমার শত্রুগণকে শাপ দিতে আপনাকে আনাইলাম; কিন্তু দেখুন, আপনি তাহাদিগকে সর্ব্বতোভাবে আশীর্ব্বাদ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বালাক বিলিয়মকে কহিলেন, আপনি আমার প্রতি এ কি করিলেন? আমার শত্রুগণকে শাপ দিতে আপনাকে আনাইলাম; কিন্তু দেখুন, আপনি তাহাদিগকে সর্বতোভাবে আশীর্বাদ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে বালাক বিলিয়মকে বললেন, “আপনি আমার এ কি করলেন? আমার শত্রুদের অভিশাপ দেবার জন্য আমি আপনাকে আনলাম আর আপনি কি না তাদের আশীর্বাদ করলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে বালাক বালামকে বললেন, “আপনি আমার এ কি করলেন? আমার শত্রুদের বদদোয়া দেবার জন্য আমি আপনাকে আনলাম আর আপনি কি না তাদের দোয়া করলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বালাক বিলিয়মকে বললেন, এ আপনি কি করলেন? আমার শত্রুদের শাপ দেওয়ার জন্য আমি আপনাকে আনলাম, আর আপনি তাদের আশীর্বাদ করলেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বালাক বিলিয়মকে বললেন, “আপনি আমার জন্য কি করলেন? আমার শত্রুদের বিরুদ্ধে কথা বলার জন্য আমি আপনাকে এখানে এনেছিলাম| কিন্তু আপনি তাদের কেবলমাত্র আশীর্বাদ করলেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বালাক বিলিয়মকে বললেন, “আপনি আমার প্রতি এ কি করলেন? আমার শত্রুদেরকে অভিশাপ দিতে আপনাকে আনালাম, কিন্তু দেখুন, আপনি তাদেরকে আশীর্বাদ করলেন।”