Numbers 23:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বালাক বললেন, আরজ করি, অন্য স্থানে আমার সঙ্গে আসুন, আপনি সেই স্থান থেকে তাদেরকে দেখতে পাবেন। আপনি তাদের প্রান্তভাগ মাত্র দেখতে পাবেন, সম্পূর্ণ দেখতে পাবেন না; ঐ স্থান থেকে আমার জন্য তাদেরকে বদদোয়া দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে বালাক তাকে বললেন, “আমার সঙ্গে অন্য স্থানে চলুন, সেখান থেকে আপনি তাদের দেখতে পাবেন। আপনি তাদের সবাইকে নয়, কিন্তু তাদের শিবিরের প্রান্তভাগ দেখতে পাবেন। সেখান থেকে আমার অনুকূলে তাদের অভিশাপ দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বালাক কহিলেন, বিনয় করি, অন্য স্থানে আমার সহিত আইসুন, আপনি সে স্থান হইতে তাহাদিগকে দেখিতে পাইবেন; আপনি তাহাদের প্রান্তভাগমাত্র দেখিতে পাইবেন, সকলই দেখিতে পাইবেন না; ঐ স্থানে থাকিয়া আমার নিমিত্তে তাহাদিগকে শাপ দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বালাক কহিলেন, বিনয় করি, অন্য স্থানে আমার সহিত আসুন, আপনি সেই স্থান হইতে তাহাদিগকে দেখিতে পাইবেন। আপনি তাহাদের প্রান্তভাগ মাত্র দেখিতে পাইবেন, সকলই দেখিতে পাইবেন না; ঐ স্থানে থাকিয়া আমার নিমিত্তে তাহাদিগকে শাপ দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে বালাক বিলিয়মকে বললেন, “আপনি আমার সংগে আর এক জায়গায় আসুন। সেখান থেকে আপনি ইস্রায়েলীয়দের দেখতে পাবেন। আপনি তাদের সবাইকে যে দেখতে পাবেন তা নয়, কেবল তাদের একটা অংশই দেখতে পাবেন। সেখান থেকে আপনি আমার পক্ষ থেকে তাদের অভিশাপ দেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে বালাক বালামকে বললেন, “আপনি আমার সংগে আর এক জায়গায় আসুন। সেখান থেকে আপনি বনি-ইসরাইলদের দেখতে পাবেন। আপনি তাদের সবাইকে যে দেখতে পাবেন তা নয়, কেবল তাদের একটা অংশই দেখতে পাবেন। সেখান থেকে আপনি আমার পক্ষ থেকে তাদের বদদোয়া দেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বালাক বললেন, দয়া করে আপনি আমার সঙ্গে অন্য জায়গায় চলুন, যেখান থেকে আপনি তাদের দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি তাদের অভিশাপ দেবেন। তাদের সকলকে দেখতে না পেলেও অন্ততঃ পক্ষে তাদের ছাউনির একটি প্রান্ত দেখতে পাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বালাক তাকে বললেন, “তাহলে আমার সঙ্গে আরেকটি জায়গায় আসুন| সেই জায়গা থেকে আপনি তাদের দেখতে পাবেন| আপনি তাদের সকলকে দেখতে পাবেন না, কেবল প্রান্তভাগ দেখতে পাবেন| সেই জায়গা থেকে আমার জন্য তাদের বিরুদ্ধে আপনার পক্ষে কথা বলা সম্ভব হতে পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বালাক বললেন, “বিনয় করি, অন্য জায়গায় আমার সঙ্গে আসুন, আপনি সেখান থেকে তাদেরকে দেখতে পাবেন। আপনি তাদের শেষভাগ কেবলমাত্র দেখতে পাবেন, সবকিছু দেখতে পাবেন না। ওখানে থেকে আমার জন্য তাদেরকে অভিশাপ দিন।”