Numbers 23:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে বালাককে বললো, আমি যতক্ষণ ঐ স্থানে মাবুদের সঙ্গে সাক্ষাৎ করি, ততক্ষণ আপনি এই স্থানে আপনার পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে থাকুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বালাককে বিলিয়ম বলল, “যখন আমি তাঁর সঙ্গে দেখা করতে যাই, আপনি আপনার নৈবেদ্যের পাশে অপেক্ষা করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে বালাককে কহিল, আমি যাবৎ ঐ স্থানে [সদাপ্রভুর সহিত] সাক্ষাৎ করি, তাবৎ আপনি এই স্থানে আপনার হোমবলির নিকটে দাঁড়াইয়া থাকুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে বালাককে কহিল, আমি যাবৎ ঐ স্থানে [সদাপ্রভুর সহিত] সাক্ষাৎ করি, তাবৎ আপনি এই স্থানে আপনার হোমবলির নিকটে দাঁড়াইয়া থাকুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর বিলিয়ম বালাককে বললেন, “যে পশুগুলো দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করা হল আপনি সেগুলোর কাছে থাকুন, আর আমি ঐদিকে গিয়ে সদাপ্রভুর সংগে দেখা করি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বালাম বালাককে বললেন, “যে পশুগুলো দিয়ে পোড়ানো-কোরবানী দেওয়া হল আপনি সেগুলোর কাছে থাকুন, আর আমি ঐদিকে গিয়ে মাবুদের সংগে দেখা করি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিলিয়ম বালাককে বললেন, অপনি এখানে হোমবলির পাশে দাঁড়িয়ে থাকুন, আমি এগিয়ে গিয়ে প্রভু পরমেশ্বরের সাক্ষাৎ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিলিয়ম বালাককে বললেন, “এই স্থানে আপনার হোমবলির পাশে থাকুন| আমি ঈশ্বরের সঙ্গে দেখা করতে যাবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সে বালাককে বলল, “আমি যতক্ষণ ওখানে সদাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করি, ততক্ষণ আপনি এখানে আপনকার হোমবলির কাছে দাঁড়িয়ে থাকুন।”