Numbers 23:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সে তাঁর কাছে উপস্থিত হল; আর দেখ, মোয়াবের কর্মকর্তাদের সঙ্গে বালাক তাঁর পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে ছিলেন। আর বালাক তাকে জিজ্ঞাসা করলেন, মাবুদ কি বললেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তাঁর কাছে গিয়ে দেখল তিনি মোয়াবের কর্মকর্তাদের সঙ্গে তাঁর নৈবেদ্যের কাছে দাঁড়িয়ে আছেন। বালাক তাকে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভু কী কথা বললেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সে তাঁহার নিকটে উপস্থিত হইল; আর দেখ, মোয়াবের অধ্যক্ষগণের সহিত বালাক আপন হোমবলির নিকটে দাঁড়াইয়া ছিলেন। আর বালাক তাহাকে জিজ্ঞাসা করিলেন, সদাপ্রভু কি কহিলেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সে তাঁহার নিকটে উপস্থিত হইল; আর দেখ, মোয়াবের অধ্যক্ষগণের সহিত বালাক আপন হোমবলির নিকটে দাঁড়াইয়া ছিলেন। আর বালাক তাহাকে জিজ্ঞাসা করিলেন, সদাপ্রভু কি কহিলেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই বিলিয়ম বালাকের কাছে গেলেন। তিনি দেখলেন বালাক মোয়াবের নেতাদের নিয়ে তাঁর উৎসর্গ করা পশুর কাছে দাঁড়িয়ে আছেন। বালাক তাঁকে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভু আপনাকে কি বলেছেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই বালাম বালাকের কাছে গেলেন। তিনি দেখলেন বালাক মোয়াবের নেতাদের নিয়ে তাঁর কোরবানী দেওয়া পশুর কাছে দাঁড়িয়ে আছেন। বালাক তাঁকে জিজ্ঞাসা করলেন, “মাবুদ আপনাকে কি বলেছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিলিয়ম ফিরে এসে দেখলেন, বালাক ও মোয়াবের নেতৃবৃন্দ হোমবলির পাশে দাঁড়িয়ে রয়েছেন। বালাক তাঁকে জিজ্ঞাসা করলেন, প্রভু পরমেশ্বর আপনাকে কি বলছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং বিলিয়ম বালাকের কাছে ফিরে গেলেন| বালাক তখনও পর্যন্ত হোমবলির কাছে দাঁড়িয়েছিলেন| মোয়াবের নেতারা তার সঙ্গে সেখানেই ছিলেন| বালাক বিলিয়মকে আসতে দেখে বললেন, “প্রভু কি বলেছেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সে তাঁর কাছে উপস্থিত হল; আর দেখ, মোয়াবের শাসনকর্ত্তাদের সঙ্গে বালাক তাঁর হোমবলির কাছে দাঁড়িয়ে ছিলেন। আর বালাক তাকে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভু কি বললেন?”