Numbers 23:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো, উঠ, বালাক, শোন; হে সিপ্পোরের পুত্র, আমার কথায় কান দাও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি তার প্রত্যাদেশ ব্যক্ত করলেন, “বালাক, ওঠো ও শ্রবণ করো, সিপ্পোরের ছেলে, আমার কথায় কর্ণপাত করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, উঠ, বালাক, শ্রবণ কর; হে সিপ্পোরের পুত্র, আমার কথায় কর্ণ দেও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, উঠ, বালাক, শ্রবণ কর; হে সিপ্পোরের পুত্র, আমার কথায় কর্ণ দেও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিলিয়ম তখন ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন: “বালাক রাজা উঠুন, শুনুন; হে সিপ্পোরের ছেলে, আমার কথায় কান দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বালাম তখন আল্লাহ্র দেওয়া এই কালাম বলতে লাগলেন: “বালাক বাদশাহ্ উঠুন, শুনুন; হে সিপ্পোরের ছেলে, আমার কথায় কান দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিলিয়ম তখন ভাবাবেশে বলতে লাগলেনঃ হে বালাক, হে সিপ্পোর তনয়, মনোযোগ দিন, কান পেতে শুনুন কি বলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিলিয়ম তখন এই ভাববাণী বললেন: “দাঁড়াও বালাক এবং আমার কথা শোন| আমার কথা শোন, সিপ্পোরের পুত্র বালাক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সে তার ভাববাণী করে বলল, “ওঠ, বালাক, শোন; হে সিপ্পোরের ছেলে, আমার কথায় কান দাও।