Numbers 23:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্ মানুষ নন যে, মিথ্যা বলবেন; তিনি মানুষের-সন্তান নন যে, অনুশোচনা করবেন; তিনি যা বলেছেন তা কি করবেন না? তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা কি সিদ্ধ করবেন না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মানব নন যে তাঁকে মিথ্যা বলতে হবে, মনুষ্য সন্তান নন যে তাঁর মতের পরিবর্তন করবেন। তিনি কথা দিয়ে কি কাজে রূপায়িত করেন না? প্রতিজ্ঞা করে তিনি কি পূর্ণ করেন না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন; তিনি মনুষ্য-সন্তান নহেন যে অনুশোচনা করিবেন; তিনি কহিয়া কি কার্য্য করিবেন না? তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন; তিনি মনুষ্য-সন্তান নহেন যে অনুশোচনা করিবেন; তিনি কহিয়া কি কার্য করিবেন না? তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তো মানুষ নন যে, মিথ্যা বলবেন; মানুষ থেকে তাঁর জন্মও নয় যে, মন বদলাবেন। তিনি যা বলেন করেনও তা, তাঁর প্রতিজ্ঞা তিনি সর্বদা পূর্ণ করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ তো মানুষ নন যে, মিথ্যা বলবেন; মানুষ থেকে তাঁর জন্মও নয় যে, মন বদলাবেন। তিনি যা বলেন করেনও তা, তাঁর ওয়াদা তিনি সর্বদা পূর্ণ করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর মানুষ নন যে মিথ্যা বলবেন, মর্ত্য মানব নন যে তিনি তাঁর সিদ্ধান্তে হবেন অস্থিরচিত্ত তিনি যা বলেছেন তা কি করবেন না? যে প্রতিশ্রুত দিয়েছেন তা কি পূর্ণ হবে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর মানুষ নন; তিনি মিথ্যে বলবেন না| ঈশ্বর মানুষ নন; তাঁর সিদ্ধান্তের পরিবর্তন হবে না| যদি প্রভু বলেন যে তিনি কোনো কাজ করবেন, তখন তিনি অবশ্যই সে কাজ করবেন| যদি প্রভু যদি কোনো প্রতিজ্ঞা করেন তাহলে তিনি প্রতিজ্ঞা মতো কাজটি করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর মানুষ নন যে মিথ্যা বলবেন, তিনি মানুষের সন্তান নন যে অনুশোচনা করবেন। তিনি কি কাজ না করেই প্রতিশ্রুতি করেন? তিনি কি সম্পন্ন না করার জন্য কোন কিছু বলেন?