Numbers 23:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে বালামের কথা অনুসারে বালাক সেরকম করলেন; তখন বালাক ও বালাম এক একটি কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিলিয়মের কথামতো বালাক সব কাজ করলেন। তারা উভয়ে প্রতিটি বেদিতে, একটি ষাঁড় ও একটি মেষ উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে বালাক বিলিয়মের বাক্যানুসারে সেইরূপ করিলেন; তখন বালাক ও বিলিয়ম এক এক বেদিতে এক একটী গোবৎস ও এক একটী মেষ উৎসর্গ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে বালাক বিলিয়মের বাক্যানুসারে সেইরূপ করিলেন; তখন বালাক ও বিলিয়ম এক এক বেদিতে এক একটি গোবৎস ও এক একটি মেষ উৎসর্গ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বালাক বিলিয়মের কথামতই কাজ করলেন এবং দু’জনে মিলে প্রত্যেকটি বেদীর উপরে একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া উৎসর্গ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বালাক বালামের কথামতই কাজ করলেন এবং দু’জনে মিলে প্রত্যেকটি কোরবানগাহের উপরে একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া কোরবানী দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বালাক বিলিয়মের কথামতই কাজ করলেন এবং তাঁরা দুজনে প্রত্যেকটি বেদীতে একটি বৃষ ও একটি মেষ উৎসর্গ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিলিয়মের কথামতো বালাক কাজগুলো করলেন| এরপর বালাক এবং বিলিয়ম প্রত্যেকটি বেদীর ওপরে একটি করে মেষ এবং একটি করে ষাঁড় উৎসর্গ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে বালাক বিলিয়মের অনুরোধে সেই রকম করলেন। তখন বালাক ও বিলিয়ম এক একটি বেদিতে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া উৎসর্গ করলেন।