Numbers 23:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ইয়াকুবের মধ্যে অধর্ম দেখতে পান নি, ইসরাইলের মধ্যে জুলুম দেখেন নি; তার আল্লাহ্‌ মাবুদ তার সহবর্তী, বাদশাহ্‌র জয়ধ্বনি ওদের মধ্যবর্তী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাকোবের মধ্যে কোনো দুর্বিপাক দেখা যায়নি, ইস্রায়েলে কোনো ক্লেশ প্রত্যক্ষ হয়নি; সদাপ্রভু, তাদের ঈশ্বর, তাদের সহায় আছেন রাজার জয়োল্লাস তাদের সঙ্গে বিদ্যমান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি যাকোবে অধর্ম্ম দেখিতে পান নাই, ইস্রায়েলে উপদ্রব দেখেন নাই; উহার ঈশ্বর সদাপ্রভু উহার সহবর্ত্তী, বাজার জয়ধ্বনি উহাদের মধ্যবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি যাকোবে অধর্ম দেখিতে পান নাই, ইস্রায়েলে উপদ্রব দেখেন নাই; উহার ঈশ্বর সদাপ্রভু উহার সহবর্তী, রাজার জয়ধ্বনি উহাদের মধ্যবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোবের মধ্যে তিনি কোন অন্যায় দেখেন নি, ইস্রায়েলের ভাগ্যে কোন দুঃখ রাখেন নি। তাদের ঈশ্বর সদাপ্রভু তাদের সংগে আছেন, আর তাদের রাজার জয়ধ্বনি রয়েছে তাদের মধ্যে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুবের মধ্যে তিনি কোন অন্যায় দেখেন নি, ইসরাইল জাতির ভাগ্যে কোন দুঃখ রাখেন নি। তাদের মাবুদ আল্লাহ্‌ তাদের সংগে আছেন, আর তাদের বাদশাহ্‌র জয়ধ্বনি রয়েছে তাদের মধ্যে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোবের বংশে তিনি অধর্ম দেখতে পান নি, ইসরায়েলকুলে দেখেন নি দৌরাত্ম্য ওদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ওদের সঙ্গে রয়েছেন নৃপতিরূপে ওরা তাঁকে করে সংবর্ধনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যাকোবের লোকদের মধ্যে কোনো অন্যায় দেখেন নি| ইস্রায়েলের লোকদের মধ্যেও তিনি কোনো পাপ দেখেন নি| প্রভু তাদের ঈশ্বর এবং তিনি তাদের সঙ্গে আছেন| মহান রাজা তাদের সঙ্গে আছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যাকোবের মধ্যে অস্বচ্ছলতা দেখতে পাননি, ইস্রায়েলের উপদ্রব দেখেন নি, তার ঈশ্বর সদাপ্রভু তার সঙ্গে সঙ্গে থাকেন, রাজার জয়ধ্বনি তাদের মধ্যে আছে।