Numbers 23:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, ঐ জাতি সিংহীর মত উঠছে, সে সিংহের মত গাত্রোত্থান করছে; সে শয়ন করবে না, যতক্ষণ না নিহত পশু ভোজন করে, যতক্ষণ না নিহত লোকদের রক্ত পান করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই জাতি সিংহীর মতো উত্থিত হয়, সিংহের মতোই তারা গাত্রোত্থান করে। তারা যতক্ষণ না শিকার বিদীর্ণ করে ততক্ষণ বিশ্রাম করে না, এবং নিহতদের রক্ত পান করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, ঐ জাতি সিংহীর ন্যায় উঠিতেছে, সে সিংহের ন্যায় গাত্রোত্থান করিতেছে; সে শয়ন করিবে না, যাবৎ বিদীর্ণ পশু ভোজন না করে, যাবৎ হত লোকদের রক্ত পান না করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, ঐ জাতি সিংহীর ন্যায় উঠিতেছে, সে সিংহের ন্যায় গাত্রোত্থান করিতেছে; সে শয়ন করিবে না, যাবৎ না বিদীর্ণ পশু ভোজন করে, যাবৎ হত লোকদের রক্ত পান না করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব লোক উঠে দাঁড়াবে সিংহীর মত করে, আর সিংহের মত করে নিজেদের তুলে ধরবে। শিকার করা প্রাণীর রক্ত ও মাংস খেয়ে না ফেলা পর্যন্ত তারা বিশ্রাম করবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব লোক উঠে দাঁড়াবে সিংহীর মত করে, আর সিংহের মত করে নিজেদের তুলে ধরবে। শিকার করা প্রাণীর রক্ত ও গোশ্‌ত খেয়ে না ফেলা পর্যন্ত তারা বিশ্রাম করবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, সিংহীর মত জেগে উঠেছে এই জাতি, ঝাঁপিয়ে পড়বে সিংহের মতই, শিকার গ্রাস না করে, নিহতের রক্ত পান না করে সে করবে না শয়ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসব লোকরা সিংহের মতোই উঠে দাঁড়ায় এবং যে পর্যন্ত না তার শিকার খায় ও তার রক্ত পান করে সে পর্যন্ত বিশ্রাম করে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, ঐ জাতি সিংহীর মত উঠছে, যেমন একটি সিংহ উত্থিত হয় ও আক্রমণ করে। সে শুয়ে পড়বে না যতক্ষণ না সে তার শিকার না খায় এবং যতক্ষণ না সে যাকে হত্যা করেছে তার রক্ত পান করে।”