Numbers 23:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বালাম উত্তরে বালাককে বললো, মাবুদ আমাকে যা যা বলবেন, তা-ই করবো, এই কথা কি আপনাকে বলি নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিলিয়ম উত্তর দিল, “আমি কি আপনাকে একথা বলিনি, যে আমি শুধু সেই কাজই করব, যা সদাপ্রভু আমাকে করতে বলবেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বিলিয়ম উত্তর করিয়া বালাককে কহিল,সদাপ্রভু আমাকে যে কিছু কহিবেন, তাহাই করিব, এ কথা কি আপনাকে বলি নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বিলিয়ম উত্তর করিয়া বালাককে কহিল, সদাপ্রভু আমাকে যাহা কহিবেন, তাহাই করিব, এই কথা কি আপনাকে বলি নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে বিলিয়ম বললেন, “আমি কি আপনাকে বলি নি যে, সদাপ্রভু যা বলবেন তা আমাকে করতেই হবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে বালাম বললেন, “আমি কি আপনাকে বলি নি যে, মাবুদ যা বলবেন তা আমাকে করতেই হবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু বিলিয়ম তাঁকে বললেন, আমি কি আপনাকে বলি নি যে প্রভু পরমেশ্বর আমাকে যা বলবেন, আমি শুধু তা-ই করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিলিয়ম উত্তর দিলেন, “আমি আপনাকে আগেই বলেছিলাম যে প্রভু আমাকে যা বলতে বলবেন, আমি কেবল সেই কথাই বলতে পারবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু বিলিয়ম উত্তর দিয়ে বালাককে বলল, “সদাপ্রভু আমাকে যা কিছু বলতে বলবেন, তাই বলব, এ কথা কি আপনাকে বলি নি?”