Numbers 23:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বালাম বালাককে বললো, এই স্থানে আমার জন্য সাতটি কোরবানগাহ্‌ তৈরি করুন এবং এই স্থানে আমার জন্য সাতটি ষাঁড় ও সাতটি ভেড়ার আয়োজন করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিলিয়ম বলল, “এখানে আমার জন্য আপনি সাতটি বেদি নির্মাণ করুন এবং সাতটি ষাঁড় ও সাতটি মেষের বলিদানের আয়োজন করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিলিয়ম বালাককে কহিল, এই স্থানে আমার নিমিত্তে সাতটী বেদি নির্ম্মাণ করুন, এবং এই স্থানে আমার জন্য সাতটী গোবৎসের ও সাতটী মেষের আয়োজন করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিলিয়ম বালাককে কহিল, এই স্থানে আমার নিমিত্তে সাতটি বেদি নির্মাণ করুন, এবং এই স্থানে আমার জন্য সাতটি গোবৎসের ও সাতটি মেষের আয়োজন করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন বিলিয়ম বললেন, “এখানে আমার জন্য সাতটা বেদী তৈরী করুন আর সাতটা ষাঁড় ও সাতটা ভেড়া উৎসর্গের জন্য প্রস্তুত করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বালাম বললেন, “এখানে আমার জন্য সাতটা কোরবানগাহ্‌ তৈরী করুন আর সাতটা ষাঁড় ও সাতটা ভেড়া কোরবানীর জন্য প্রস্তুত করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিলিয়ম বালাককে বললেন, এখানে সাতটি বেদী তৈরী করান এবং সাতটি বৃষ ও সাতটি মেষ সংগ্রহ করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিলিয়ম বললেন, “এখানে সাতটি বেদী তৈরী করুন| তারপর সেই বেদীর জন্য সাতটি ষাঁড় এবং সাতটি মেষকে তৈরী রাখুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিলিয়ম বালাককে বলল, “এখানে আমার জন্য সাতটি বেদি তৈরী করুন এবং এখানে আমার জন্য সাতটি ষাঁড় ও সাতটি ভেড়ার আয়োজন করুন।”