Numbers 23:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বালাম বালাককে বললো, আপনি আপনার পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে থাকুন। আমি যাই, হয়তো মাবুদ আমার কাছে দেখা দেবেন; তা হলে তিনি আমাকে যা জানাবেন তা আমি আপনাকে বলবো। পরে সে পর্বতের উপরে গমন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর বালাককে বিলিয়ম বলল, “যখন আমি একান্তে যাই, আপনি আপনার নৈবেদ্যের পাশে অপেক্ষা করুন। সম্ভবত সদাপ্রভু আমার সঙ্গে দেখা করতে আসবেন। যা কিছু তিনি আমার কাছে প্রকাশ করেন, আমি আপনাকে অবহিত করব।” তারপর সে এক অনুর্বর পাহাড়ের উপরে উঠে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বিলিয়ম বালাককে কহিল, আপনি আপনার হোমবলির নিকটে দাঁড়াইয়া থাকুন। আমি যাই, হয় ত সদাপ্রভু আমার কাছে দেখা দিবেন; তাহা হইলে তিনি আমাকে যাহা জ্ঞাত করিবেন, তাহা আমি আপনাকে বলিব। পরে সে পর্ব্বতাগ্রে গমন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বিলিয়ম বালাককে কহিল, আপনি আপনার হোমবলির নিকটে দাঁড়াইয়া থাকুন। আমি যাই, হয়ত সদাপ্রভু আমার কাছে দেখা দিবেন; তাহা হইলে তিনি আমাকে যাহা জ্ঞাত করিবেন, তাহা আমি আপনাকে বলিব। পরে সে পর্বতের শীর্ষে গমন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর বিলিয়ম বালাককে বললেন, “যে পশুগুলো দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করা হল আপনি সেগুলোর কাছে থাকুন আর আমি ওদিকে যাচ্ছি। হয়তো সদাপ্রভু আমার সংগে দেখা করতে আসবেন। তিনি আমার কাছে যা প্রকাশ করবেন আমি তা আপনার কাছে বলব।” এই কথা বলে বিলিয়ম এমন একটা পাহাড়ের উপরে উঠে গেলেন যেখানে কোন গাছপালা ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বালাম বালাককে বললেন, “যে পশুগুলো দিয়ে পোড়ানো-কোরবানী দেওয়া হল আপনি সেগুলোর কাছে থাকুন আর আমি ওদিকে যাচ্ছি। হয়তো মাবুদ আমার সংগে দেখা করতে আসবেন। তিনি আমার কাছে যা প্রকাশ করবেন আমি তা আপনার কাছে বলব।” এই কথা বলে বালাম এমন একটা পাহাড়ের উপরে উঠে গেলেন যেখানে কোন গাছপালা ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিলিয়ম বালাককে বললেন, আপনি আপনার হোমবলির কাছে দাঁড়িয়ে থাকুন, আমি যাই, প্রভু পরমেশ্বর হয়তো আমাকে দর্শন দেবেন, তিনি আমার কাছে যা প্রকাশ করবেন আমি আপনাকে তা পরে জানাব। এই বলে তিনি টিলার চূড়ায় উঠে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বিলিয়ম বালাককে বললেন, “আপনি আপনার হোমবলির কাছে দাঁড়িয়ে থাকুন| আমি অন্য জায়গায় যাবো| হয়তো প্রভু আমার কাছে আসবেন এবং আমার যা বলা উচিৎ সেটা উনি আমায় বলে দেবেন|” এরপর বিলিয়ম একটি উঁচু জায়গায় চলে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বিলিয়ম বালাককে বলল, “আপনি আপনার হোমবলির কাছে দাঁড়িয়ে থাকুন এবং আমি যাই, হয় তো সদাপ্রভু আমার কাছে দেখা দেবেন। তাহলে তিনি আমাকে যা জানাবেন, আমি তা আপনাকে বলব।” পরে সে পর্বতের ওপরে চলে গেল।