Numbers 23:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বালাক বালামের কথানুযায়ী কাজ করলেন এবং প্রত্যেক কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিলিয়মের কথামতো বালাক তাই করলেন এবং প্রত্যেকটি বেদির উপরে একটি করে ষাঁড় ও একটি মেষ উৎসর্গ করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বালাক বিলিয়মের কথানুযায়ী কর্ম্ম করিলেন, এবং প্রত্যেক বেদিতে এক একটী গোবৎস ও এক একটী মেষ উৎসর্গ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বালাক বিলিয়মের কথানুযায়ী কর্ম করিলেন, এবং প্রত্যেক বেদিতে এক একটি গোবৎস ও এক একটি মেষ উৎসর্গ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিলিয়মের কথামত বালাক তা-ই করলেন। তিনি প্রত্যেকটি বেদীর উপরে একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া উৎসর্গ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বালামের কথামত বালাক তা-ই করলেন। তিনি প্রত্যেকটি কোরবানগাহের উপরে একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া কোরবানী দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বালাক বিলিয়মের নির্দেশ মতই কাজ করলেন এবং প্রত্যেক বেদীতে একটি বৃষ ও একটি মেষ উৎসর্গ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিলিয়ম যা করতে বলেছিলেন বালাক ঠিক তাই করলেন| বালাক বেদীগুলোর ওপরে ষাঁড় ও মেষগুলোকে উৎসর্গ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বালাক বিলিয়মের কথা অনুযায়ী কাজ করলেন এবং প্রত্যেক বেদিতে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া উৎসর্গ করলেন।