Numbers 23:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আল্লাহ্ বালামকে দেখা দিলে সে তাঁকে বললো, আমি সাতটি কোরবানগাহ্ প্রস্তুত করেছি; আর এক একটি কোরবানগাহে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া কোরবানী করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর তার সঙ্গে দেখা করলেন এবং বিলিয়ম বলল, “আমি সাতটি বেদি নির্মাণ করেছি। প্রত্যেকটির উপর একটি করে ষাঁড় ও একটি করে মেষ উৎসর্গ করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ঈশ্বর বিলিয়মের কাছে দেখা দিলেন, আর সে তাঁহাকে কহিল, আমি সাতটী বেদি প্রস্তুত করিয়াছি; আর এক এক বেদিতে এক একটী গোবৎস ও এক একটী মেষ উৎসর্গ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঈশ্বর বিলিয়মের নিকটে দেখা দিলেন, আর সে তাঁহাকে কহিল, আমি সাতটি বেদি প্রস্তুত করিয়াছি; আর এক এক বেদিতে এক একটি গোবৎস ও এক একটি মেষ উৎসর্গ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ঈশ্বর তাঁর সংগে দেখা করলেন। বিলিয়ম বললেন, “আমি সাতটা বেদী তৈরী করেছি এবং প্রত্যেকটি বেদীর উপর একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া উৎসর্গ করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আল্লাহ্ তাঁর সংগে দেখা করলেন। বালাম বললেন, “আমি সাতটা কোরবানগাহ্ তৈরী করেছি এবং প্রত্যেকটি কোরবানগাহের উপর একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া কোরবানী দিয়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে ঈশ্বর বিলিয়মকে দর্শন দিলেন, বিলিয়ম তাঁকে বললেন, আমি সাতটি বেদী প্রতিষ্ঠা করেছি এবং প্রত্যেকটি বেদীতে একটি বৃষ ও একটি মেষ উৎসর্গ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর সেই স্থানে বিলিয়মের কাছে এলে বিলিয়ম বললেন, “আমি সাতটি বেদী তৈরী করেছি এবং উৎসর্গ হিসেবে প্রত্যেকটি বেদীর ওপরে একটি ষাঁড় এবং একটি মেষ হত্যা করেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর বিলিয়মের কাছে দেখা দিলেন, আর সে তাঁকে বলল, “আমি সাতটি বেদি তৈরী করেছি; আর এক একটি বেদিতে এক একটি ষাঁড় ও এক একটি ভেড়া উৎসর্গ করেছি।”