Numbers 23:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ বালামের মুখে একটি কালাম দিয়ে বললেন, তুমি বালাকের কাছে ফিরে গিয়ে এরকম কথা বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বিলিয়মের মুখে একটি বাণী দিলেন এবং বললেন, “বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এই বার্তা শোনাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু বিলিয়মের মুখে এই বাক্য দিলেন, আর কহিলেন, তুমি বালাকের নিকটে ফিরিয়া গিয়া এইরূপ কথা বল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু বিলিয়মের মুখে এক বাক্য দিলেন, আর কহিলেন, তুমি বালাকের নিকটে ফিরিয়া গিয়া এইরূপ কথা বল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু বিলিয়মের মুখে কতগুলো কথা যুগিয়ে দিয়ে বললেন, “তুমি বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এই সব বল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ বালামের মুখে কতগুলো কথা যুগিয়ে দিয়ে বললেন, “তুমি বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এই সব বল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রভু পরমেশ্বর বিলিয়মের মুখে তাঁর বাণী দিয়ে বললেন, তুমি বালাকের কাছে ফিরে গিয়ে এই কথা বল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু বিলিয়মকে তাঁর যা বলা উচিৎ‌ তা বললেন| আর বললেন, “বালাকের কাছে ফিরে যাও, এবং আমি তোমাকে যা বলতে বলেছি সেই কথাগুলো বলো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু বিলিয়মের মুখে এক বাক্য দিলেন, আর বললেন, “তুমি বালাকের কাছে ফিরে গিয়ে এইরকম কথা বল।”