Numbers 23:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো, বালাক অরাম দেশ থেকে আমাকে আনালেন, মোয়াবের বাদশাহ্‌ পূর্ব দিকের পর্বতমালা থেকে আনালেন; এসো, আমার জন্য ইয়াকুবকে অভিশাপ দাও, এসো, ইসরাইলকে বদদোয়া দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন বিলিয়ম তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “অরাম থেকে বালাক আমাকে আনলেন, মোয়াব রাজা, প্রাচ্যের পর্বতসমূহ থেকে আনলেন, সে বলল, ‘এসো, আমার অনুকূলে যাকোবকে অভিশাপ দাও, এসো, ইস্রায়েলের বিষয় অমঙ্গলের কথা বলো।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া বলিল, বালাক অরাম হইতে আমাকে আনাইলেন, মোয়াব-রাজ পূর্ব্বদিকের পর্ব্বতমালা হইতে আনাইলেন; আইস, আমার নিমিত্ত যাকোবকে শাপ দেও, আইস, ইস্রায়েলের উপর কুপিত হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া বলিল, বালাক অরাম হইতে আমাকে আনাইলেন, মোয়াব-রাজ পূর্বদিকের পর্বতমালা হইতে আনাইলেন; আইস, আমার নিমিত্ত যাকোবকে শাপ দেও, আইস, ইস্রায়েলের উপর কুপিত হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন বিলিয়ম ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন: “বালাক আমাকে অরাম দেশ থেকে নিয়ে আসলেন, পূবের পাহাড়গুলোর কাছ থেকে মোয়াব-রাজা আমাকে নিয়ে আসলেন। তিনি বললেন, ‘আমার হয়ে আপনি যাকোবকে অভিশাপ দিন, ইস্রায়েলের বিরুদ্ধে অমংগলের কথা বলুন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বালাম আল্লাহ্‌র দেওয়া এই কালাম বলতে লাগলেন: “বালাক আমাকে সিরিয়া দেশ থেকে নিয়ে আসলেন, পূর্বের পাহাড়গুলোর কাছ থেকে মোয়াব-বাদশাহ্‌ আমাকে নিয়ে আসলেন। তিনি বললেন, ‘আমার হয়ে আপনি ইয়াকুবকে বদদোয়া দিন, ইসরাইল জাতিকে বদদোয়া দিন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিলিয়ম তখন ভাবাবেশে বলতে লাগলেনঃ পূর্বদিকের পার্বত্য অরাম অঞ্চল থেকে আমাকে আনিয়েছেন মোয়াবরাজ বালাক। বলছেন তিনি: আমার হয়ে যাকোবকে শাপ দাও, অভিসম্পাত কর ইসরায়েলকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বিলিয়ম এই কথাগুলো বললেন: “মোয়াবের রাজা বালাক অরামের পূর্বদিকে পর্বত থেকে আমাকে এখানে নিয়ে এসেছেন| বালাক আমাকে বললেন, ‘আসুন, আমার জন্য যাকোবের বিরুদ্ধে বলুন| আসুন, ইস্রায়েলের লোকদের বিরুদ্ধে বলুন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বিলিয়ম তার ভাববাণী করে বলল, বালাক অরাম থেকে আমাকে আনালেন, “মোয়াবের রাজা পূর্বদিকের পর্বতমালা থেকে আনলেন, ‘এস, আমার জন্য যাকোবকে অভিশাপ দাও, এস, ইস্রায়েলকে উপর তুচ্ছ কর।’