Numbers 23:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ যাকে অভিশাপ দেন নি, আমি কিভাবে তাকে অভিশাপ দেব? মাবুদ যাকে বদদোয়া দেন নি, আমি কিভাবে তাকে বদদোয়া দেব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর যাদের অভিশাপ দেননি আমি কীভাবে তাদের অভিশাপ দিই? সদাপ্রভু যাদের অবলুপ্ত করেননি, আমি কীভাবে তাদের অবলুপ্তি ঘোষণা করব?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর যাহাকে শাপ দেন নাই, আমি কিরূপে তাহাকে শাপ দিব? সদাপ্রভু যাহার উপর কুপিত হন নাই, আমি কি প্রকারে তাহার উপর কুপিত হইব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর যাহাকে শাপ দেন নাই, আমি কিরূপে তাহাকে শাপ দিব? সদাপ্রভু যাহার উপর কুপিত হন নাই, আমি কি প্রকারে তাহার উপর কুপিত হইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর যাদের কোন অভিশাপ দেন নি, কেমন করে আমি তাদের অভিশাপ দেব? সদাপ্রভু যাদের বিরুদ্ধে অমংগলের কথা বলেন নি, কেমন করে আমি তাদের বিরুদ্ধে অমংগলের কথা বলব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ যাদের কোন বদদোয়া দেন নি, কেমন করে আমি তাদের বদদোয়া দেব? মাবুদ যাদের বিরুদ্ধে অপকারের কথা বলেন নি, কেমন করে আমি তাদের বিরুদ্ধে অপকারের কথা বলব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ঈশ্বর যাকে শাপ দেন নি আমি তাকে কি করে অভিসম্পাত দেব? প্রভু পরমেশ্বর যার সম্বন্ধে কোন অভিযোগ আনেন নি, আমি তাকে কি করে অভিযুক্ত করব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ঈশ্বর এইসব লোকদের বিরুদ্ধে নন, সুতরাং আমিও তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না| ঈশ্বর তাদের খারাপ হোক্ এমন কিছু চান না| সুতরাং আমিও সেটা করতে পারবো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর যাকে অভিশাপ দেন নি, আমি কিভাবে তাকে অভিশাপ দেব? সদাপ্রভু যাকে তুচ্ছ করেন নি, আমি কিভাবে তাকে তুচ্ছ করব?