Numbers 23:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি শৈলের শৃঙ্গ থেকে ওকে দেখছি, পাহাড়গুলো থেকে ওকে দর্শন করছি; দেখ, ঐ লোকেরা স্বতন্ত্র বাস করে, ওরা জাতিদের মধ্যে গণিত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৈলময় শিখর থেকে আমি তাদের নিরীক্ষণ করি, উচ্চস্থল থেকে আমি তাদের লক্ষ্য করি; দেখতে পাই, স্বতন্ত্র এক জাতির নিবাস, যারা অন্য জাতিসমূহের পর্যায়ভুক্ত বলে নিজেদের গণ্য করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি শৈলের শৃঙ্গ হইতে উহাকে দেখিতেছি, গিরিমালা হইতে উহাকে দর্শন করিতেছি; দেখ, ঐ লোকসমূহ স্বতন্ত্র বাস করে, উহারা জাতিগণের মধ্যে গণিত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি শৈলের শৃঙ্গ হইতে উহাকে দেখিতেছি, গিরিমালা হইতে উহাকে দর্শন করিতেছি; দেখ, ঐ লোক সমূহ স্বতন্ত্র বাস করে, উহারা জাতিগণের মধ্যে গণিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাহাড়ের চূড়া থেকে আমি তাদের দেখছি; তাদের আমি পাহাড়ের উপর থেকে লক্ষ্য করছি। আমি দেখছি এমন একটা জাতিকে যে অন্যদের থেকে দূরে থাকে; অন্য সব জাতির সংগে নিজেদের এক করে দেখে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাহাড়ের চূড়া থেকে আমি তাদের দেখছি; তাদের আমি পাহাড়ের উপর থেকে লক্ষ্য করছি। আমি দেখছি এমন একটা জাতিকে যে অন্যদের থেকে দূরে থাকে; অন্য সব জাতির সংগে নিজেদের এক করে দেখে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৈল শিখর থেকে তাকে দেখেছি আমি, পর্বতশ্রেণী থেকে তাকে করেছি নিরীক্ষণ। এ জাতির জীবনযাত্রা স্বতন্ত্র, অন্যান্য জাতির সঙ্গে নেই কোন সংশ্রব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি পর্বতের ওপর থেকে ঐ লোকদের দেখছি| আমি উঁচু পর্বতশৃঙ্গ থেকে তাদের দেখছি| ঐ সমস্ত লোকরা একাই বাস করে| তারা অন্য কোনো জাতির অংশ নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি শিলার চূড়া থেকে তাকে দেখেছি, গিরিমালা থেকে তাকে দর্শন করছি; দেখ, ঐ লোকেরা স্বাধীনভাবে বাস করে, তাদের জাতিদের মধ্যে গণনা করা হবে না।