Numbers 24:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বালাম যখন দেখলো, ইসরাইলকে দোয়া করতেই মাবুদের মনঃপূত, তখন আর আগের মত মন্ত্র পাবার জন্য গমন করলো না, কিন্তু মরুভূমির দিকে মুখ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিলিয়ম যখন দেখল যে ইস্রায়েলীদের আশীর্বাদ করা সদাপ্রভুর সন্তোষজনক, তখন অন্য সময়ের মতো সে প্রত্যাদেশ লাভ করতে অন্যত্র গেল না, কিন্তু তার মুখ প্রান্তরের দিকে ফেরালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিলিয়ম যখন দেখিল, ইস্রায়েলকে আশীর্ব্বাদ করিতে সদাপ্রভুর তুষ্টি আছে, তখন আর পূর্ব্বের ন্যায় মন্ত্র পাইবার জন্য গমন করিল না, কিন্তু প্রান্তরের দিকে মুখ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিলিয়ম যখন দেখিল, ইস্রায়েলকে আশীর্বাদ করিতেই সদাপ্রভুর তুষ্টি আছে, তখন আর পূর্বের ন্যায় মন্ত্র পাইবার জন্য গমন করিল না, কিন্তু প্রান্তরের দিকে মুখ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিলিয়ম যখন দেখলেন যে, ইস্রায়েলীয়দের আশীর্বাদ করাই সদাপ্রভুর ইচ্ছা তখন তিনি অন্যান্য বারের মত যাদুমন্ত্রের সাহায্য নেবার চেষ্টা করলেন না। তিনি মরু-এলাকার দিকে তাঁর মুখ ফিরালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বালাম যখন দেখলেন যে, বনি-ইসরাইলদের দোয়া করাই মাবুদের ইচ্ছা তখন তিনি অন্যান্য বারের মত জাদুমন্ত্রের সাহায্য নেবার চেষ্টা করলেন না। তিনি মরুভূমির দিকে তাঁর মুখ ফিরালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিলিয়ম বুঝলেন, ইসরায়েলীদের আশীর্বাদ করাই প্রভু পরমেশ্বরের মনঃপুত, তাই তিনি আর আগের মত দৈবানুসন্ধান করতে গেলেন না, তিনি প্রান্তরের দিকে ঘুরে দাঁড়ালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিলিয়ম দেখলেন যে প্রভু ইস্রায়েলকে আশীর্বাদ করতে পেরে সন্তুষ্ট| সেই কারণে বিলিয়ম আগের মত মন্ত্র পাবার জন্য চেষ্টা করলেন না| কিন্তু তিনি মরুভূমির দিকে ফিরে তাকালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিলিয়ম যখন দেখল, ইস্রায়েলকে আশীর্বাদ করতে সদাপ্রভু আনন্দিত, তখন আর আগের মত জাদুবিদ্যা ব্যবহার করার জন্য গেল না, কিন্তু মরুপ্রান্তের দিকে তাকিয়ে রইল।