Numbers 24:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন স্বস্থানে পালিয়ে যান; আমি বলেছিলাম, আপনাকে অতিশয় গৌরবান্বিত করবো, কিন্তু দেখুন, মাবুদ তা আপনাকে পেতে দিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন এই মুহূর্তে, প্রস্থান করুন ও বাড়িতে ফিরে যান! আমি বলেছিলাম, আপনাকে উদারভাবে পুরস্কৃত করব, কিন্তু সদাপ্রভুই আপনাকে পুরস্কার নিতে দিলেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন স্বস্থানে পলায়ন করুন; আমি বলিয়াছিলাম, আপনাকে অতিশয় গৌরবান্বিত করিব, কিন্তু দেখুন, সদাপ্রভু আপনাকে গৌরব বিরহিত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন স্বস্থানে পলায়ন করুন; আমি বলিয়াছিলাম, আপনাকে অতিশয় গৌরবান্বিত করিব, কিন্তু দেখুন, সদাপ্রভু আপনাকে গৌরব-বিরহিত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি এক্ষুনি বাড়ী চলে যান। আমি আপনাকে অনেক পুরস্কার দেব বলেছিলাম কিন্তু সদাপ্রভু তা আপনাকে পেতে দিলেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি এক্ষুনি বাড়ী চলে যান। আমি আপনাকে অনেক পুরস্কার দেব বলেছিলাম কিন্তু মাবুদ তা আপনাকে পেতে দিলেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখনই চলে যান আমার সামনে থেকে। ফিরে যান নিজের দেশে। আমি বলেছিলাম, আপনাকে প্রচুর পুরস্কার ও মহাসম্মানে ভূষিত করব, কিন্তু প্রভু পরমেশ্বরই আপনাকে সেই সম্মান থেকে বঞ্চিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন অবিলম্বে আপনি এই স্থান ত্যাগ করে ঘরে পালান! আমি বলেছিলাম যে আমি আপনাকে খুব ভালো পারিশ্রমিক দেব| কিন্তু দেখুন, প্রভু আপনাকে আপনার পুরস্কার থেকে বঞ্চিত করলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন নিজের জায়গায় পালিয়ে যান। আমি বলেছিলাম, আপনাকে ভালো পুরষ্কার দেব, কিন্তু দেখুন, সদাপ্রভু আপনাকে পুরষ্কার বিহীন করলেন।”