Numbers 24:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও বালাক সোনা ও রূপায় পরিপূর্ণ তাঁর বাড়ি আমাকে দেন, তবুও আমি নিজের ইচ্ছায় ভাল বা মন্দ করার জন্য মাবুদের হুকুম লঙ্ঘন করতে পারব না, মাবুদ যা বলবেন, আমি তা-ই বলবো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘বালাক যদিও তাঁর প্রাসাদের সমস্ত সোনা ও রুপো দেন, আমি স্বেচ্ছায়, ভালো অথবা মন্দ, সদাপ্রভুর আদেশের অতিরিক্ত, কিছুই করতে পারি না। আমি শুধু সেই কথা বলব, যা সদাপ্রভু আমাকে বলে দেবেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদ্যপি বালাক স্বর্ণ ও রৌপ্যে পরিপূর্ণ আপন গৃহ আমাকে দেন, তথাপি আমি আপন ইচ্ছায় ভাল কি মন্দ করিবার জন্য সদাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করিতে পারিব না, সদাপ্রভু যাহা বলিবেন, আমি তাহাই বলিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদ্যপি বালাক স্বর্ণ ও রৌপ্যে পরিপূর্ণ আপন গৃহ আমাকে দেন, তথাপি আমি আপন ইচ্ছায় ভাল কি মন্দ করিবার জন্য সদাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করিতে পারিব না, সদাপ্রভু যাহা বলিবেন, আমি তাহাই বলিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও বালাক সোনা-রূপায় ভরা রাজবাড়ীটা আমাকে দেন তবুও আমার নিজের ইচ্ছায় আমি ভাল-মন্দ কিছুই করতে পারব না বা সদাপ্রভুর আদেশের বাইরে যেতে পারব না, আর সদাপ্রভু যা বলবেন কেবল তা-ই আমাকে বলতে হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও বালাক সোনা-রূপায় ভরা রাজবাড়ীটা আমাকে দেন তবুও আমার নিজের ইচ্ছায় আমি ভাল-মন্দ কিছুই করতে পারব না বা মাবুদের হুকুমের বাইরে যেতে পারব না, আর মাবুদ যা বলবেন কেবল তা-ই আমাকে বলতে হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বালাক যদি তাঁর প্রাসাদের সমস্ত সোনা রূপোও আমাকে দান করেন, তা হলেও আমি নিজের ইচ্ছায় ভাল কি মন্দ কোন কিছুর জন্যই প্রভু পরমেশ্বরের নির্দেশ লঙ্ঘন করতে পারব না, তিনি যা বলবেন আমি শুধু সেই কথাই বলব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘বালাক তার রূপো এবং সোনায় ভরা সবথেকে সুন্দর বাড়ীটি আমায় দিতে পারেন, কিন্তু তবুও আমি কেবল সেই কথাই বলবো যা প্রভু আমাকে বলার জন্য আদেশ করবেন| আমি ভালো কিংবা খারাপ কোনো কিছুই নিজে করতে পারবো না| প্রভু যা আদেশ করবেন, আমি অবশ্যই সেই কথা বলবো|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যতই বালাক সোনা ও রূপাই ভর্তি নিজের বাড়ি আমাকে দেন, তবুও আমি নিজের ইচ্ছায় ভাল কি মন্দ করার জন্য সদাপ্রভুর আদেশ অমান্য করতে পারব না। সদাপ্রভু যা বলবেন, আমি তাই বলতে পারব?