Numbers 24:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন দেখুন, আমি স্বজাতির কাছে যাচ্ছি; আসুন, এই জাতি ভবিষ্যতে আপনার জাতির প্রতি কি করবে, তা আপনাকে জানাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমি আমার স্বজাতির কাছে ফিরে যাই, কিন্তু এই লোকেরা ভবিষ্যতে আপনার লোকদের প্রতি কী করবে, আসুন, সেই বিষয়ে আপনাকে সচেতন করে দিই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন দেখুন, আমি স্বজাতীয়দের নিকটে যাই; আইসুন, এই জাতি উত্তরকালে আপনার জাতির প্রতি কি করিবে, তাহা আপনাকে জ্ঞাত করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন দেখুন, আমি স্বজাতীয়ের নিকটে যাই; আইসুন, এই জাতি উত্তরকালে আপনার জাতির প্রতি কি করিবে, তাহা আপনাকে জ্ঞাত করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এখন আমার লোকদের কাছে ফিরে যাচ্ছি, কিন্তু তার আগে আমি আপনাকে সাবধান করে বলে দিয়ে যাচ্ছি এই জাতি ভবিষ্যতে আপনার জাতির প্রতি কি করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এখন আমার লোকদের কাছে ফিরে যাচ্ছি, কিন্তু তার আগে আমি আপনাকে সাবধান করে বলে দিয়ে যাচ্ছি এই জাতি ভবিষ্যতে আপনার জাতির প্রতি কি করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি এখন আমার দেশে ফিরে যাচ্ছি। শুনুন, ভবিষ্যতে ইসরায়েলীরা আপনার জাতির প্রতি কি রকম আচরণ করবে তা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি আমার নিজের লোকদের কাছে ফিরে যাচ্ছি, কিন্তু আমি আপনাকে সতর্কবার্তা দেবো| ইস্রায়েলের এই সমস্ত লোকরা ভবিষ্যতে আপনার এবং আপনার লোকদের সঙ্গে কি করবে সেটা আমি বলে দেবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন দেখুন, আমি নিজের লোকেদের কাছে ফিরে যাই। আসুন, এই জাতি আগামী দিনের আপনার জাতির সঙ্গে কি করবে, তা আপনাকে জানাই।”