Numbers 24:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে তার দৈববাণী গ্রহণ করে বললো; বিয়োরের পুত্র বালাম বলছে, যার চোখ খোলা রয়েছে, সেই পুরুষ বলছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “বিয়োরের ছেলে বিলিয়মের প্রত্যাদেশ, যার চোখ স্পষ্ট প্রত্যক্ষ করে, তার প্রত্যাদেশ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল; বিয়োরের পুত্র বিলিয়ম কহিতেছে, যাহার চক্ষু মুদ্রিত ছিল, সেই পুরুষ কহিতেছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে তাহার মন্ত্র গ্রহণ করিয়া কহিল; বিয়োরের পুত্র বিলিয়ম কহিতেছে, যাহার চক্ষু মুদ্রিত ছিল, সেই পুরুষ কহিতেছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিলিয়ম তখন ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন: “বিয়োরের ছেলে বিলিয়িম এই কথা বলছে, যার চোখ খোলা রয়েছে সে এই কথা বলছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বালাম তখন আল্লাহ্‌র দেওয়া এই কালাম বলতে লাগলেন: “বাউরের ছেলে বালাম এই কথা বলছে, যার চোখ খোলা রয়েছে সে এই কথা বলছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বলে ভাবাবেশে তিনি বলতে লাগলেনঃ বিয়োর তনয় বিলিয়মের বাণী এই, দৃষ্টি যার স্বচ্ছ, এ তারই উক্তি-
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বিলিয়ম এই ভাববাণী করে বললেন: “বিয়োরের পুত্র বিলিয়মের কাছ থেকে এই বার্তা, আমি যা স্পষ্ট দেখেছি সে সম্পর্কেই বলছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে তার ভাববাণী গ্রহণ করে বলল, “বিয়োরের ছেলে বিলিয়ম বলছে, যার চোখ ভালোভাবে খোলা ছিল, সেই পুরুষ বলছে।