Numbers 24:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে আল্লাহ্‌র কালাম শোনে, যে আল্লাহ্‌তা’লার তত্ত্ব জানে, যে সর্বশক্তিমানের দর্শন পায়, সে সেজদায় পড়েছে ও যার চোখ খুলে গেছে সে বলছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার প্রত্যাদেশ, যে ঐশ বাণী শ্রবণ করে, যিনি পরাৎপরের কাছে থেকে জ্ঞান লাভ করেছে, যে সর্বশক্তিমানের কাছ থেকে দর্শন পায়, যে সাষ্টাঙ্গ প্রণত হয় ও যার চোখ খোলা থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ঈশ্বরের বাক্য সকল শুনে, যে পরাৎপরের তত্ত্ব জানে, যে সর্ব্বশক্তিমানের দর্শন পায়, সে পতিত ও উন্মীলিতচক্ষু হইয়া কহিতেছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ঈশ্বরের বাক্য সকল শুনে, যে পরাৎপরের তত্ত্ব জানে, যে সর্বশক্তিমানের দর্শন পায়, সে পতিত ও উন্মীলিত চক্ষু হইয়া কহিতেছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক ঈশ্বরের বাক্য শুনছে আর মহান ঈশ্বরের কাছ থেকে জ্ঞান পাচ্ছে, যে সর্বশক্তিমানের দেওয়া দর্শন দেখছে, যে মাটির উপর উবুড় হয়ে পড়েছে, আর যার চোখের ঠুলি খুলে গেছে, সে এই কথা বলছে:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক আল্লাহ্‌র কালাম শুনছে আর আল্লাহ্‌তা’লার কাছ থেকে জ্ঞান পাচ্ছে, যে সর্বশক্তিমানের দেওয়া দর্শন দেখছে, যে সেজদায় পড়েছে, আর যার চোখের ঠুলি খুলে গেছে, সে এই কথা বলছে:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের প্রত্যাদেশ যে শ্রবণ করে, পরাৎপরের তত্ত্ব যে অবহিত সর্বশক্তিমানের দর্শন যে পায় প্রণত হয়েও যার দৃষ্টি থাকে উন্মুক্ত সে-ই বলছে এই কথা:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঈশ্বরের কাছ থেকে এই বার্তা শুনেছি| পরাৎ‌‌পর আমাকে যা শিখিয়েছেন তা আমি শিখেছি| সর্বশক্তিমান ঈশ্বর আমাকে যা দেখিয়েছেন তা আমি দেখেছি| আমি যা স্পষ্ট দেখেছি সে সম্পর্কে বিনয়ের সঙ্গে বলছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ঈশ্বরের বাক্যগুলি শোনে, যে পরাৎপরের প্রজ্ঞা জানে, যে সর্বশক্তিমানের দর্শন পায়, সে নত ও খোলা চোখে বলছে।