Numbers 24:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাঁকে দেখবো, কিন্তু এখন নয়, তাঁকে দর্শন করবো কিন্তু কাছে নয়; ইয়াকুব থেকে একটি তারা উদিত হবে, ইসরাইল থেকে একটি রাজদণ্ড উঠবে, তা মোয়াবের দুই পাশ ভেঙ্গে ফেলবে, কলহের সন্তানদেরকে সংহার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তাঁকে দেখব, কিন্তু এখন নয়, আমি দর্শন করব, কিন্তু কাছ থেকে নয়; যাকোব থেকে উদিত হবেন এক তারকা, ইস্রায়েল থেকে এক রাজদণ্ডের উত্থান হবে। তিনি মোয়াবের কপালগুলি ও শেথের সমস্ত সন্তানের খুলিগুলি চূর্ণ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাঁহাকে দেখিব, কিন্তু এক্ষণে নয়, তাঁহাকে দর্শন করিব কিন্তু নিকটে নয়; যাকোব হইতে এক তারা উদিত হইবে, ইস্রায়েল হইতে এর রাজদণ্ড উঠিবে, তাহা মোয়াবের দুই পার্শ্ব ভগ্ন করিবে, কলহের সন্তান সকলকে সংহার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাঁহাকে দেখিব, কিন্তু এক্ষণে নয়, তাঁহাকে দর্শন করিব কিন্তু নিকটে নয়; যাকোব হইতে এক তারা উদিত হইবে, ইস্রায়েল হইতে এক রাজদণ্ড উঠিবে, তাহা মোয়াবের দুই পার্শ্ব ভগ্ন করিবে, কলহের সন্তান সকলকে সংহার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘এখন না হলেও আমি তাঁকে দেখতে পাচ্ছি, যদিও তিনি কাছে নন তবুও তাঁর উপর আমার চোখ পড়ছে। একটা তারা উঠবে যাকোবের বংশে, একটা রাজদণ্ড উঠবে ইস্রায়েলের মধ্য থেকে। মোয়াবীয়দের আর শেথের সন্তানদের মাথা তিনি চুরমার করে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘এখন না হলেও আমি তাঁকে দেখতে পাচ্ছি, যদিও তিনি কাছে নন তবুও তাঁর উপর আমার চোখ পড়ছে। একটা তারা উঠবে ইয়াকুবের বংশে, একটা রাজদণ্ড উঠবে ইসরাইল জাতির মধ্য থেকে। মোয়াবীয়দের আর শিসের সন্তানদের মাথা তিনি চুরমার করে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাঁকে দর্শন করব, কিন্তু এখন নয়, তাঁকে প্রত্যক্ষ করব, কিন্তু কাছ থেকে নয়। যাকোব কুলে উদিত হবে এক নক্ষত্র, এক রাজদণ্ডের অভ্যুদয় হবে ইসরায়েলে তা চূর্ণ করবে মোযাবের ললাট, শেথ বংশ ধ্বংস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি দেখলাম প্রভু আসছেন, কিন্তু এখন নয়| আমি দেখলাম তিনি আসছেন, কিন্তু তাড়াতাড়ি নয়| যাকোবের পরিবার থেকে একজন নক্ষত্র আসবে| ইস্রায়েলের লোকদের মধ্য থেকে একজন নতুন শাসনকর্তা আসবেন| সেই শাসনকর্তা মোয়াবের লোকদের মাথা চূর্ণবিচূর্ণ করে দেবেন| সেই শাসনকর্তা কলহের সকল পুত্রদের মাথা চূর্ণবিচূর্ণ করে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাকে দেখব, কিন্তু এখন নয়, তাঁকে দর্শন করব, কিন্তু কাছাকাছি নয়। যাকোবের থেকে একটি তারা উঠবে, ইস্রায়েল থেকে একটি রাজদণ্ড উঠবে, তা মোয়াবের নেতা দের ধ্বংস করবে, সেথের সমস্ত সন্তানদের হত্যা করবে।