Numbers 24:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বালাম চোখ তুলে দেখলো, ইসরাইলরা গোষ্ঠীর ক্রম অনুযায়ী বাস করছে; আর আল্লাহ্র রূহ্ তার উপরে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিলিয়ম দেখল, গোষ্ঠী অনুসারে ইস্রায়েল ছাউনি স্থাপন করে আছে, তখন ঈশ্বরের আত্মা তার উপরে এলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিলিয়ম চক্ষু তুলিয়া দেখিল, ইস্রায়েল বংশশ্রেণীক্রমে বাস করিতেছে; এবং ঈশ্বরের আত্মা তাহার উপরে আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিলিয়ম চক্ষু তুলিয়া দেখিল, ইস্রায়েল বংশশ্রেণীক্রমে বাস করিতেছে; এবং ঈশ্বরের আত্মা তাহার উপরে আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি চেয়ে দেখলেন, ইস্রায়েলীয়দের বিভিন্ন গোষ্ঠীর তাম্বু পর পর খাটানো রয়েছে। তখন ঈশ্বরের আত্মা তাঁর উপর আসলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি চেয়ে দেখলেন, বনি-ইসরাইলদের বিভিন্ন গোষ্ঠীর তাম্বু পর পর খাটানো রয়েছে। তখন আল্লাহ্র রূহ্ তাঁর উপর আসলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিলিয়ম দেখলেন, ইসরায়েলীরা গোষ্ঠী অনুযায়ী ভাগ হয়ে ছাউনি ফেলেছে। ঈশ্বরের আত্মা তখন তাঁর উপরে অধিষ্ঠিত হলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিলিয়ম চোখ তুলে মরুভূমির একপ্রান্ত থেকে অপরপ্রান্তের দিকে তাকিয়ে ইস্রায়েলের সমস্ত লোককে দেখলেন| তারা পরিবারগোষ্ঠীর সঙ্গে বিভিন্ন স্থানে শিবির স্থাপন করেছিল| তখন বিলিয়মের কাছে ঈশ্বরের আত্মা এলেন এবং তাঁকে নিয়ন্ত্রণ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বিলিয়ম চোখ তুলে দেখল, ইস্রায়েল তাদের বংশ অনুসারে শিবির করেছে এবং ঈশ্বরের আত্মা তাঁর উপরে আসলেন।