Numbers 24:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে আমালেকের প্রতি দৃষ্টিপাত করলো এবং তার দৈববাণী গ্রহণ করে বললো, আমালেক জাতিদের মধ্যে প্রথম ছিল, কিন্তু বিনাশ হবে এর সর্বশেষ পরিণাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে বিলিয়ম অমালেকের প্রতি দৃষ্টিপাত করে তার প্রত্যাদেশ ব্যক্ত করল, “অমালেক জাতিসমূহের মধ্যে অগ্রগণ্য ছিল, কিন্তু বিনাশই হবে তার পরিণতি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে অমালেকের প্রতি দৃষ্টি করিল, এবং আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, অমালেক জাতিগণের মধ্যে প্রথম ছিল, কিন্তু বিনাশ ইহার শেষ দশা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে অমালেকের প্রতি দৃষ্টিপাত করিল, এবং আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, অমালেক জাতিগণের মধ্যে প্রথম ছিল, কিন্তু বিনাশ ইহার শেষ দশা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অমালেকীয়দের দেখে বিলিয়ম ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন: “সব জাতির মধ্যে অমালেকীয়েরা ছিল প্রধান, কিন্তু ধ্বংসেই তার শেষ হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমালেকীয়দের দেখে বালাম আল্লাহ্র দেওয়া এই কালাম বলতে লাগলেন: “সব জাতির মধ্যে আমালেকীয়রা ছিল প্রধান, কিন্তু ধ্বংসেই তার শেষ হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে তিনি অমালেকীদের দিকে তাকিয়ে বললেনঃ সকল জাতির মাঝে অমালেক-ই ছিল অগ্রগণ্য, কিন্তু ধ্বংসই হবে তার পরিণাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর বিলিয়ম অমালেকীয়দের দেখতে পেয়ে এই ভাববাণী বললেন: “সকল জাতির মধ্যে অমালেক হচ্ছে সবথেকে শক্তিশালী| কিন্তু শেষে তারাও ধ্বংস হয়ে যাবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বিলিয়ম অমালেকের দিকে তাকিয়ে তার ভাববাণী শুরু করল। সে বলল, “অমালেক জাতিদের মধ্যে প্রথম ছিল, কিন্তু বিনাশ এর শেষ দশা হবে।”